লালপুর (নাটোর) সংবাদদাতা
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন দেশের ৪৪ হাজার ৪০০ বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) ও এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের শিক্ষক-কর্মচারীরা ফেব্রুয়ারি মাস থেকে বেতন-ভাতা পাননি।
নাটোর জেলা কারিগরি কলেজ শিক্ষক-কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ আকরাম হোসেন জানান, বেতন না দিয়ে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের প্রতি পক্ষপাতমূলক আচরণের করা হচ্ছে।
বেসরকারি কারিগরি কলেজ শিক্ষক-কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ সাত্তার জানান, দেশের সাড়ে ৪৪ হাজার শিক্ষক-কর্মচারীর পরিবারের দুই লক্ষাধিক সদস্য মানবেতর জীবন-যাপন করছেন। দীর্ঘদিন বেতন না থাকায় অনেকে দাদনে বেতনের চেক জমা দিয়ে সাংসারিক প্রয়োজন মেটাচ্ছেন।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভোকেশনাল) ফেরদৌস আলম জানান, গত বাজেটে বরাদ্দের পর শতকরা ২০ ভাগ মহার্ঘ্য ভাতা দেয়ায় অর্থ সংকট দেখা দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ে সংশোধিত বজেট পেশ করা হয়েছে। অর্থ ছাড় পেলেই বেতন প্রদান করা সম্ভব হবে।
