আট শতাধিক বাচ্চা ও ডিম
পাবনার সুজানগর পৌরসভার ঘোষপাড়া এলাকায় সাপ আতঙ্কে নির্ঘুম রাত কাটছে একটি পরিবারের। সেই সাথে সাপ আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশপাশের বাসা-বাড়িতে। গত বৃহস্পতিবার সকালে সুজানগর পৌর বাজারের কাপড় ব্যবসায়ী এবং উক্ত মহল্লার বাসিন্দা সুলতান বিশ্বাসের বসতঘরের মেঝের গর্ত থেকে অজ্ঞাত একটি সাপের বাচ্চা বের হয়। এ সময় বাড়ির সদস্যরা বড় সাপের সন্ধানে মেঝে খুঁড়ে ৮ শতাধিক সাপের বাচ্চা এবং ৪ শতাধিক সাপের ডিম খুঁজে পায়। কিন্তু এ সময় তারা কোন বড় সাপ খুঁজে পায় না এমনকি ওইগুলো কি সাপের বাচ্চা নিশ্চিত ধারণা করতে পারে না। খবর পেয়ে স্থানীয় সাপুড়েরা এসে বড় সাপ ধরার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। তবে তারা বলছে বাড়ির যে কোন জায়গায় বড় বিষাক্ত সাপ আছে। পরে ওই ডিম ও বাচ্চা একটি গর্তে পূতে রাখা হয়।
