রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জের দিঘীবরাবো এলাকায় গতকাল শনিবার তারাবো পৌর যুব সমাজ কল্যাণ সংস্থা ও পাঠাগারের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে খাতা, কলম, বই, স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাকিল ভুঁইয়া। এ সভায় বক্তব্য রাখেন তারাবো পৌরসভার মেয়র আলহাজ্ব শফিকুল ইসলাম চৌধুরী, মরহুম সমিরউদ্দিন স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব রুবেল ভুঁইয়া, তারাবো পৌরসচিব তাজুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জেড.এম আনোয়ার হোসেন, কাউন্সিলর আব্দুল মতিন ভুঁইয়া, আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক মো. হানিফ মোল্লা প্রমুখ।
ধামইরহাটে উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর ধামইরহাটে উপজেলা চেয়ারম্যানকে ব্যবসায়ীদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার ওই সংস্থার উদ্যোগে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মঈনউদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়। বণিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম আমুর সভাপতিত্বে এ সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত উপজেলা চেয়ারম্যান মঈনউদ্দিন, সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সাগর প্রমুখ।
মিঠাপুকুরের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুকুরে রাণীপুকুর আদর্শ কিন্ডার গার্টেন স্কুলের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-১৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিঠাপুকুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জয়নাল আবেদীন। অত্র প্রতিষ্ঠানের আহ্বায়ক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক পীরগঞ্জ শানেরহাট শাখার ব্যবস্থাপক আবু তালহা। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঘাটাইলে ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা \ ঘাটাইল উপজেলার দেওপাড়া, জামুরিয়া ও ঘাটাইল ইউনিয়নে ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। দেওপাড়া ইউনিয়নে মোঃ জুয়েল মিয়াকে আহবায়ক, মির্জা বিল্লাল হোসেনকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। জামুরিয়া ইউনিয়নে তারিকুল ইসলাম সুলতানকে আহবায়ক, মাসুদ রানাকে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে। ঘাটাইল ইউনিয়নে মো. আব্দুল হালিমকে আহবায়ক, লাভলু খান নিরুকে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে। প্রতিটি ইউনিয়ন কমিটিতে দশজনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। প্রতিটি কমিটির সদস্যসংখ্যা ৫১ জন।
সুন্দরগঞ্জে মা সমাবেশ অনুষ্ঠিত
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলায় উজান তেওড়া টিইউএম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি কর্তৃক আয়োজিত মা সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিদ্যালয় মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষকলীগের উপজেলা সভাপতি আতোয়ার মাস্টার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মহিরউদ্দিন ব্যাপারী, মফিজল হক, প্রধান শিক্ষক নুরুন্নবী সরকার, সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন, জাহিদুল ইসলাম, আব্দুর রহমান, শামছুর নাহার প্রমুখ।
তাড়াশের সদর চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান
চলনবিল (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ বাংলাদেশ হিউম্যান রাইটস্ কর্তৃক শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক প্রদান করায় গতকাল শনিবার চেয়ারম্যান আবু সাঈদ খন্দকারকে সংবর্ধনা প্রদান করেন ইউপি সদস্যবৃন্দ। মহাত্মা গান্ধী ও নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে বাংলাদেশ হিউম্যান রাইটস্ রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে গত ২৬ এপ্রিল তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান আবু সাঈদ খন্দকারকে ঢাকাস্থ বিএফডিসি জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে স্বর্ণপদক প্রদান করেন। তাড়াশ সদর ইউপি সদস্যরা কর্তৃক প্রদানকৃত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও চলনবিল সাংবাদিক পরিষদের সভাপতি রুহুল আমিন, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম মামুন হুসাইন, তাড়াশ প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহেরুল ইসলাম বাদল প্রমুখ।
কাঠালিয়ায় আমুয়া বন্দর আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয় শীর্ষে
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ এবারের জেএসসি পরীক্ষায় সর্বাধিক সংখ্যক বৃত্তি পেয়ে কাঠালিয়া উপজেলার শীর্ষে স্থান পেয়েছে আমুয়া বন্দর আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয়। ট্যালেন্টপুলে ৩ জন ও সাধারণ গ্রেডে ৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। প্রধান শিক্ষক মোঃ কায়সার আলী জানান, ধারাবাহিকভাবে প্রতি বছরই শিক্ষার্থীরা ভাল ফল করে আসছে। শিক্ষার্থীরাও এ ফলাফলে খুশি।
মেলান্দহে পোল্ট্রি খামার মালিক সমিতি গঠন
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা \ জামালপুরের মেলান্দহে পোল্ট্রি খামার মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় আবু তাহের ঠিকাদারকে সভাপতি এবং ওয়াজেদ আলীকে সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান, সহ-সভাপতি আলহাজ্ব বেলাল হোসেন, বাবর আলী মেম্বার, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, জাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রায়হান হোসাইন সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক ওসমান গণি, প্রচার সম্পাদক নূর আলী এবং শহিদুল আলমকে (কালাম) কোষাধ্যক্ষ করে ২১সদস্যের কমিটি নির্বাচিত করা হয়।
রাণীনগরে আশা’র স্বাস্থ্য বিষয়ক কর্মশালা
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর রাণীনগরে গতকাল শনিবার বেসরকারি এনজিও সংস্থা আশা’র উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে আশা’র রাণীনগর ২নং ব্রাঞ্চের ম্যানেজার মোঃ জিয়ানুর রহমানের সভাপতিত্বে আলোচনা করেন আশা’র রাণীনগর অঞ্চলের আঞ্চলিক ম্যানেজার (আর.এম) মোঃ আব্দুল মালেক, সাংবাদিক এম.এ. রউফ (রিপন), সাংবাদিক সাইদুজ্জামান সাগর, আশা’র রাণীনগর ১নং ব্রাঞ্চের ম্যানেজার নাহিদ হোসেন, সহকারী ম্যানেজার মনজুর হোসেন, লোন অফিসার এনামুল হোসেন প্রমুখ।
বামনায় ছাত্র ইউনিয়ন ও উদীচীর পুনর্মিলনী অনুষ্ঠান
বামনা (বরগুনা) সংবাদদাতা \ বরগুনার বামনা উপজেলা সদর হাসপাতাল রোডস্থ মোঃ লাল মিয়া হাওলাদারের বাগানবাড়িতে গত শুক্রবার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং উদীচী শিল্পীগোষ্ঠীর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ছাত্র ইউনিয়ন বামনা উপজেলা সংসদের সাবেক সভাপতি রমেশ চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক এডঃ আঃ খালেক জমাদ্দার, বরিশাল বিভাগীর কমিটির সভাপতি মোঃ সাইদুর রহমান সবুজ, কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ নেছার উদ্দিন, বরগুনা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন জুয়েল, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মোঃ নাসির মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ এনামূল হক বাবু প্রমুখ।
ইসলামপুরে মেডিক্যাল টেকনোলজির নির্মাণ কাজ উদ্বোধন
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা \ ইসলামপুরে শুক্রবার ১১টায় পৌরসভা মাঠে মেডিক্যাল এন্ড হেল্থ টেকনোলজির ৫ তলাবিশিষ্ট ২২৫ ফুট দৈর্ঘ্যের একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ওইদিন ঠিকাদারী প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন এন্ড মির্জা কনস্ট্রাকশন জয়েন্ট ভেঞ্চারের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন বাবুল, পৌর মেয়র আব্দুল কাদের শেখ, ভাইস চেয়ারম্যান শফিকুল আলম দুলাল, জেলা সদস্য খালেকুজ্জামান জুবেরী প্রমুখ।
রাজৈর উপজেলায় সেরা দুইটি শিক্ষা প্রতিষ্ঠান
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা \ এবারের জুনিয়র বৃত্তিতে রাজৈর উপজেলায় সেরা দুইটি শিক্ষা প্রতিষ্ঠান টেকেরহাট পপুলার হাইস্কুল এন্ড কলেজ ও রাজৈর কেজেএস পাইলট উচ্চবিদ্যালয়। টেকেরহাট পপুলার হাইস্কুল এন্ড কলেজে ৭ জন ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে ৭ জন বৃত্তি পেয়েছে। অন্যদিকে রাজৈর কেজেএস পাইলট উচ্চবিদ্যালয় ৫ জন ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে ১১ জন বৃত্তি পেয়েছে । ঐ দুটি প্রতিষ্ঠানসহ ২৯টি স্কুলের মধ্যে মাত্র ৫টি স্কুলে ১৮ জন ছাত্র-ছাত্রী ট্যালেন্টপুলে এবং ৫টিসহ ৯টি স্কুলে ৩৮ জন ছাত্র-ছাত্রী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
সালথায় মানবাধিকার কমিশনের কার্যালয় উদ্বোধন
সালথা (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের সালথা উপজেলা শাখা মানবাধিকার কমিশন কার্যালয় গতকাল শনিবার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বিশ্বাস রাসেল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তোতা মিয়া, উপজেলা প্রকৌশলী কাজী সেকেন্দার আলী, সালথা প্রেসক্লাব সভাপতি মো. সেলিম মোল্যা, সংগঠনের জেলা সদস্য মিসবাহ উল আলম, এ্যাড. পারভিন সুলতানা, সংগঠনের সালথা উপজেলা সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।
মির্জাপুরে একাব্বর হোসেন এমপিকে গণসংবর্ধনা
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন টাঙ্গাইল-৭, মির্জাপুর আসন থেকে তিন তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এবং সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান নির্বাচিত করায় মির্জাপুর উপজেলার পাহাড়ি বাসিগণ সংবর্ধনা দিয়েছে গতকাল শনিবার। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক জননেতা ফজলুর রহমান খান ফারুক। বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক সিকদার, সাবেক ভিপি সাহাদত হোসেন সুমন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজাহার সিকদার, সভাপতি মাজাহারুল ইসলাম শিপলু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ প্রমুখ।
দুর্গাপুরে জলসিঁড়ির যুগ পূর্তি অনুষ্ঠিত
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা\ জেলার দুর্গাপুর উপজেলার গাভিনা গ্রামে গত শুক্রবার সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের কাগজ ‘জলসিঁড়ি’র একযুগ পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ঐতিহাসিক টঙ্ক আন্দোলনের কিংবদন্তি মহীয়সী নারী নেত্রী কুমুদিনী হাজংকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস। ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রুহুের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ শহীদউল্য¬াহ খান, মুক্তিযোদ্ধা রুহুল আমিন চুন্নু, সংগঠনের প্রতিষ্ঠাতা দীপক সরকার, মান্নান খান, কামাল পাশা, এ্যাডভোকেট মানেশ সাহা, রবীন্দ্র সরকার, অধ্যাপক রেমন্ড আড়েং, আদিবাসী নেতা মতিলাল হাজং, ভাস্কর অখিল পাল, সাংবাদিক সঞ্জয় সরকার প্রমুখ।
সাতক্ষীরায় তালার চরমপন্থী কমান্ডার জামাল মোড়ল গ্রেপ্তার
সাতক্ষীরা প্রতিনিধি\ সাতক্ষীরার তালা উপজেলার শ্রীমন্তকাটি বাজার থেকে নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার জামাল মোড়লকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তালা থানার এসআই শিমুল তাকে গ্রেপ্তার করেন। তালা থানার ওসি মতিউর রহমান জানান, জামাল মোড়ল দীর্ঘদিন এলাকার বাইরে ছিল। সম্প্রতি সে বাড়ি ফিরেছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।
রায়পুরায় কাদির মোল্লা সংবর্ধিত
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা\ রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির মোল্লাকে গত শুক্রবার বিকালে গণসংবর্ধনা দেয়া হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রায়পুরা পৌর মেয়র আব্দুর কুদ্দুস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তিনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড. ইউনূস আলী ভূইয়া, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী, কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, বিশিষ্ট শিল্পপতি মোঃ মাহবুবুর রহমান খোকন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুল লতিফ মোল্লা প্রমুখ।
বরুড়ায় দিনব্যাপী বিনামূল্যে আই ক্যাম্প
কুমিল্লা প্রতিনিধি\ কুমিল্লার বরুড়ায় গত শুক্রবার দিনব্যাপী বিনামূল্যে আই ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলার রাজাপুরে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগের উপ-সচিব, হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক ও ঢাকাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির সভাপতি মনীন্দ্র কিশোর মজুমদারের গ্রামের বাড়িতে জাতীয় অন্ধ কল্যাণ সমিতি-কুমিল্লার সহযোগিতায় বিনামূল্যে এ আই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করেন সাবেক এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুল, জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী, জেলা সমাজ সেবা উপ-পরিচালক ফরিদউদ্দিন আহমেদ, বরুড়ার উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক চৌধুরী, বরুড়া পৌরসভার মেয়র জসিমউদ্দিন পাটোয়ারী, সাবেক মেয়র বাহাদুরুজ্জামান প্রমুখ।
উজিরপুরে পুণ্যার্থীদের সাথে এমপি’র সৌজন্য সাক্ষাত্
উজিরপুর (বরিশাল) সংবাদদাতা \ শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে উজিরপুরের গুঠিয়া বালা বাড়ীতে (অবধূত আশ্রম) ৩ দিনব্যাপী হিন্দু ধর্মীয় এ অনুষ্ঠানে গতকাল শুক্রবার আগত পুণ্যার্থী ও ভক্তবৃন্দদের সাথে সৌজন্য সাক্ষাত্ করেছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুচ। এ সময় তার সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, গুঠিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আঃ ছত্তার মোল্লা, সাধারণ সম্পাদক মিন্টু সরদারসহ স্থানীয় শত শত ভক্ত।
নাঙ্গলকোটে বিএনপি নেতাদের গণপদত্যাগের হুমকি
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা\ নাঙ্গলকোট উপজেলা বিএনপির অগণতান্ত্রিক আহবায়ক কমিটি বাতিল করে সর্বজন সমর্থিত কমিটি গঠনের দাবিতে গত শুক্রবার দৌলখাঁড় ইউপি বিএনটি ও অঙ্গসংগঠন দলীয় কার্যালয়ে এক সংবাদ সন্মেলনের আয়োজন করে। সংবাদ সন্মেলনে উপজেলা বিএনপি নেতা দৌলখাঁড় ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মজুমদার তার বক্তব্যে উপজেলা বিএনপির বর্তমান অগণতান্ত্রিক জনবিচ্ছিন্ন আহবায়ক কমিটি বাতিল করে সাবেক সংসদ সদস্য জননন্দিত নেতা আবদুল গফুর ভুঁইয়ার নেতৃত্বে সর্বজনস্বীকৃত কমিটি গঠন করার জন্য কেন্দ্রীয় ও জেলা কমিটির প্রতি আহবান জানান। সংবাদ সন্মেলনে বিএনপি নেতা আবদুল গোফরান চেয়ারম্যান, আবদুল মমিন চেয়ারম্যান, হাজী মোশারফ হোসেন, মাস্টার ছায়েদুল হক, সোলাইমান মিয়াজী, মাস্টার খোরশেদ আলমসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লাপাড়া-বেলকুচি সড়ক প্রশস্তকরণ শুরু
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ গত শুক্রবার উল্লাপাড়া-বেলকুচি আঞ্চলিক সড়ক প্রশস্তকরণের কাজ শুরুর মধ্যদিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও বেলকুচিবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে প্রশস্তকরণের কাজ উদ্বোধন করেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম। উদ্বোধনী অনুষ্ঠানে ইসহাক আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম আলম, সড়ক ও জনপথ বিভাগের সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান,উল্লাপাড়ার উপ-বিভাগীয় প্রকৌশলী আশরাফুল ইসলাম, এড.আব্দুল আলীম জুয়েল, শওকত হোসেন, নজরুল ইসলাম প্রমুখ।
মির্জাপুরে মাদক নির্মূলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ মাদকের রাজধানী এখন টাঙ্গাইলের মির্জাপুর। এখানে হাত বাড়ালে ইয়াবা, ফেনসিডিল, হেরোইন, গাঁজা ও মদ পাওয়া যাচ্ছে। আর এসব মাদক প্রকাশ্যে ক্রয়-বিক্রয় হওয়ায় এলাকায় চুরি-ডাকাতি-ছিনতাইসহ আইন-শৃংখলার চরম অবনতি ঘটেছে। মাদক নির্মূল ও জুয়া খেলা বন্ধ করার জন্য প্রতিটি এলাকায় মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। তারপরও প্রশাসন পদক্ষেপ নিচ্ছে না। শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে ভয়াবহ মাদকের ছোবল ও জুয়া খেলার ভিন্ন ধরনের চিত্র। পুলিশের পাহাড়ায় ৪/৫টি স্পটে দীর্ঘদিন ধরে জুয়া খেলা চলে আসছে । মির্জাপুর থানা পুলিশ জানায়, মাদক বেচাকেনা বন্ধ এবং জুয়া খেলা বন্ধের জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে টাঙ্গাইল পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ তানবীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিভিন্ন অভিযোগ অস্বীকার করে বলেন, জুয়া খেলা প্রতিরোধ এবং মাদক নির্মূলের ব্যাপারে বিভিন্ন এলাকায় অভিযান শুরু হয়েছে।
মার্কস অলরাউন্ডারের ঢাকা ও সিলেট জোনে বাছাই অনুষ্ঠান
চট্টগ্রাম অফিস \ ক্ষুদে বন্ধুদের অংশগ্রহণের মধ্যদিয়ে এগিয়ে চলেছে স্কুলভিত্তিক প্রতিভা যাচাই প্রতিযোগিতা ‘মার্কস অলরাউন্ডার ২০১৪’। গত শুক্রবার প্রতিযোগিতার ঢাকা ও সিলেট জোনের সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হয়। ঢাকা সরকারি মুসলিম হাইস্কুলে অনুষ্ঠিত ঢাকা জোন-৬-এর প্রতিযোগিতায় ২৫০টির অধিক স্কুলের প্রায় ১২ হাজার প্রতিযোগী অংশ নেয়। অন্যদিকে সিলেট জোন-১-এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ব্লু বার্ড স্কুল এন্ড কলেজে। এতে ২০০টির অধিক স্কুল থেকে প্রায় সাড়ে ৮ হাজার প্রতিযোগী অংশ নেয়। সকালে বেলুন উড়িয়ে ঢাকা জোন-৬-এর সিলেকশন রাউন্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট নৃত্যশিল্পী ঝুনু খান এবং ঢাকা সরকারি মুসলিম হাইস্কুলের প্রধান শিক্ষক মো. সফিকুর রহমান। সিলেট জোন-১-এর সিলেকশন রাউন্ডের উদ্বোধন করেন সংগীতশিল্পী খুরশীদ আলম এবং ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষিকা হোসনে আরা।
লালপুরে গ্রামীণ অর্থনৈতিক জোন প্রকল্পের সম্ভাব্যতা যাচাই
লালপুর (নাটোর) সংবাদদাতা \ নাটোরের লালপুরে গ্রামীণ অর্থনৈতিক জোন স্থাপন প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য শুক্রবার প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিনিধি দল প্রকল্পের স্থান পরিদর্শন করেছেন। উপজেলার চরজাজিরা মৌজায় পদ্মা নদীর চরে প্রকল্পের স্থান নির্ধারণ ও সম্ভাব্যতা যাচাইয়ে আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থনৈতিক আঞ্চলিক কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক মো. নূরুন্নবী মৃধা। এ সময় উপস্থিত ছিলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী প্রমুখ।
কাঁঠালিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ২
কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ ঝালকাঠির কাঁঠালিয়ার হেতালবুনিয়া গ্রামে গত শুক্রবার সন্ধ্যায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে আব্দুর রব সরদারের সেমিপাকা বসতঘর পুড়ে যায় এবং দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন— আব্দুল রব (৫৫) ও তার স্ত্রী পুতুল বেগম (৪৫)। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
সৈয়দপুরে সেন্ট পলস স্কুলের ক্রীড়া অনুষ্ঠিত
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর সৈয়দপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা লাইফ বাংলাদেশ পরিচালিত সেন্ট পলস কিন্ডার গার্টেন স্কুলের বাষিক পুরস্কার বিতরণী ( ক্রীড়া ও মেধা) ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার। লাইফ বাংলাদেশ সংস্থার সভাপতি রেভারেন্ট অরবিন্দ বর্মনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, পরিচালক তিমথী বিশ্বাস, সংস্থার সহ-সভাপতি ম,আ, শামীম, নির্বাহী সদস্য অ্যাডভোকেট তুষারকান্তি রায়, বিমল রায়, অভিভাবক সদস্য মেহতাবুল ইসলাম প্রমুখ।
উপসী স্কুলের প্রাক্তন ছাত্র সমিতির কমিটি গঠন
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বিঝারি উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির দ্বি-বার্ষিক কাউন্সিল পহেলা মে ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অধ্যক্ষ মানিক কান্তি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের অতিরিক্ত আইজি কে এম শহীদুল হক, বিশেষ অতিথি ছিলেন নড়িয়া উপজেলা চেয়ারম্যান ইসমাইল হক, সাবেক জেলা ও দায়রা জজ সুলতান আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে স্কুলের মেধাবী নয়জন ছাত্র-ছাত্রীকে বৃত্তি দেয়া হয়। পরে মানিক কান্তি মজুমদারকে সভাপতি এবং কাজী হান্নানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি
