মমতাকে জোটে পেতে বিশেষ প্যাকেজের লোভ দিল বিজেপি

আপডেট : ০৩ মে ২০১৪, ২৩:২১
বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশিদের ফেরত পাঠানো হবে বলে হুমকি দিয়েছিলেন নরেন্দ্র মোদী? ড্যামেজ কন্ট্রোলে নেমে দলের সভাপতি রাজনাথ সিং শুক্রবার পশ্চিমবঙ্গের নৈহাটিতে জনসভায় বললেন, যারা শরণার্থী হিসেবে ভারতে এসেছেন তারা আমার ভাই? তবে যারা বিনা পাসপোর্টে এসেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে? তাদের ওখানে (বাংলাদেশ) ফিরে যাওয়াই উচিত। আমরা তাদের চিহ্নিত করব। রাজনাথের কথায়, হিন্দুরা যারা এসেছেন, তারা শরণার্থীই। অত্যাচারের জন্যই তারা এ দেশে চলে আসতে বাধ্য হন। শনিবার নন্দীগ্রামে ফের মোদীকে আক্রমণ করে মমতা বলেছেন, উনি ‘পেপার টাইগার’? বাংলাদেশিরা ১৯৭১ সালের ইন্দিরা-মুজিব চুক্তি অনুযায়ী শরণার্থী হিসেবে এদেশে আছেন? কারো গায়ে আঁচড় পড়লে আমরা ছেড়ে কথা বলব না? মোদীর সাহস হয় কি করে এসব কথা বলার? বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীরা আমাদের ভাই। তাদের আমরা নাগরিক সম্মান দেব। কিন্তু যারা এ দেশে উত্পাত করবে তাদের উল্টে আমরা আসাম, বাংলা এবং ভারতের বিভিন্ন কোণা থেকে খুঁজে ফের বাংলাদেশে পাঠিয়ে দেব। আমরা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। মোদীর ‘পেপার টাইগার’-কে ভয় পাই না। এদিকে মমতা বানার্জিকে জোটে পেতে রাজনাথ সিং বলেছেন, আর্থিক দাবি-দাওয়া নিয়ে কেন্দ্রের ইউপিএ সরকারের কাছে মমতা দীর্ঘদিন যে দাবি জানিয়ে আসছেন, বিজেপি পশ্চিমবঙ্গকে সেই স্পেশাল প্যাকেজ দেবে ? লোকসভা নির্বাচনের এখনো দুই পর্বের ভোট বাকি। তার আগে রাজ্যে এসে তৃণমূল নেত্রীর উদ্দেশে এভাবেই জোরালো জোট-বার্তা দিলেন বিজেপি সভাপতি?