মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চত্বরে এক কলেজ শিক্ষকের উপর হামলার প্রতিবাদে গতকাল রবিবার দুপুরে শিক্ষক-কর্মচারী ফ্রন্টের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত ২৯ এপ্রিল উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্রের পরীক্ষায় এক পরীক্ষার্থীকে নকলে বাধা দেয়ায় মতলব রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আবুল কাশেমকে পরীক্ষা শেষে মারধর করে কতিপয় পরীক্ষার্থী।
উপজেলা বাকশিসের সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, জেলা বাকশিসের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাফায়াত আহমেদ ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোশাররফ হোসেন, অধ্যক্ষ আব্দুস সামাদ, অধ্যক্ষ ইমদাদুল হক, অধ্যক্ষ আ. মালেক, শিক্ষক নেতা মো. সহিদুল্লাহ, প্রভাষক জহিরুল ইসলাম ও বিল্লাল হোসেন। বক্তারা ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
