ভালুকা পৌর সদরের হক সুপার মার্কেটের সার্বির এন্টারপ্রাইজের গোডাউন থেকে গতকাল রবিবার সকালে ৭০টি কালী গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।
দোকান মালিক আজিজুল হক জানান, ২/৩দিন পূর্বে ওই দোকানের গোডাউন থেকে মালভর্তি কাটুন খুলে একটি কালী গোখরা সাপের বাচ্চা পাওয়া যায়। পরবর্তীতে প্রায় প্রতিদিন বিভিন্ন কাটুন থেকে সাপের বাচ্চা বের হতে থাকলে রবিবার ভালুকা উপজেলার ভরাডোবা গ্রামের সর্পওঝা আফতাব উদ্দিনকে ডেকে এনে ওই গোডাউনের বিভিন্ন স্থান থেকে ৭০টি কালী গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
