সোনাতলায় নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি

আপডেট : ০৪ মে ২০১৪, ২১:১২
দীর্ঘ প্রায় একমাসেও নিখোঁজ শিশু সেলিমের সন্ধান পাওয়া যায়নি। বগুড়া সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের গারামারা গ্রামের মোঃ লুত্ফর রহমান সরকারের ছেলে তৃতীয় শ্রেণির ছাত্র মোঃ সেলিম (১২) গত ৭ এপ্রিল বাড়ি থেকে নিখোঁজ হয়। এ ব্যাপারে সোনাতলা থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। অনেক খোঁজাখুঁজি করেও আজ পর্যন্ত শিশুটির সন্ধান না পাওয়া তার মা-বাবাসহ ওই পরিবারের সকলে এখন পাগলপ্রায়। পুলিশও উদ্ধার তত্পরতা অব্যাহত রেখেছে।