সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৪ মে ২০১৪, ২১:১৩
পাবনার ডেমরায় সাম্প্রদায়িক সম্প্রীতি সভা ফরিদপুর (পাবনা) সংবাদদাতা \ উপজেলার ডেমরায় গত শনিবার এক সাম্প্রদায়িক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো: মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর পৌর মেয়র, খ.ম. কামরুজ্জামান মাজেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড: আলতাব হোসেন, ডেমরা ইউপি চেয়ারম্যান মলয় কুমার কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আলী আশরাফুল কবির প্রমুখ। ময়মনসিংহে ৩৫তম বিজ্ঞান প্রযুক্তি মেলা শুরু ময়মনসিংহ প্রতিনিধি \ ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে ৩০টি স্কুলের অংশগ্রহণে গত শনিবার মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে তিন দিনব্যাপী ৩৫তম বিজ্ঞান প্রযুক্তি মেলা শুরু হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের মহা-পরিচালক এসএম আশরাফুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু, অতিরিক্ত জেলা প্রশাসক, মোহাম্মদ আব্দুল আহাদ, অতিরিক্ত পুলিশ সুপার হারুন উর-রশিদ। স্বাগত বক্তব্য রাখেন মুকুল নিকেতন স্কুলের রেক্টর অধ্যাপক আমীর আহম্মদ চৌধুরী রতন। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক ডঃ মঞ্জুরুল আলম চম্পক, আনন্দ মোহন কলেজ-এর সহযোগী অধ্যাপক ডঃ আনোয়ারুল হক। দাউদকান্দিতে ল্যাপটপের ভিতরে ইয়াবা দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা \ দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, গত শুক্রবার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টোল প্লাজার নিকট কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি গাড়িতে তল্লাশি করাকালে এক মাদক ব্যবসায়ী লেপটপ ফেলে গাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে এবং আটককৃত মাদক ব্যবসায়ীর ল্যাপটপ খুলে ৬’শ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী টাঙ্গাইল জেলা সদরের রমজান আলীর পুত্র শাহিনূর ইসলাম (২৫)। ত্রিশালে উপজেলা চেয়ারম্যানের সংবর্ধনা ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীনকে গত শনিবার বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের উদ্যোগে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক শিক্ষা মন্ত্রী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. ওসমান ফারুক। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রিশাল উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি একেএম মোশাররফ হোসেন এফসিএ প্রমুখ। শিবগঞ্জের শ্যামপুরে এমপিকে সংবর্ধনা শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ গত শনিবার শ্যামপুর ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাঃ তোহরুল ইসলামের সভাপতিত্বে চাঁপাইনবাবগঞ্জ ৪৩ শিবগঞ্জ ১ আসনের সাংসদ গোলাম রাব্বানীকে সংবর্ধনা দেয়া উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোহাঃ আতাউর রহমান, থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাঃ হারুন অর রশিদ মান্টু, জেলা যুব লীগের সিনিয়র সহ-সভাপতি তোহিদুল আলম টিয়া ও শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাঃ জেনারুল ইসলাম প্রমুখ। গাজীপুরে বিএনপির গণ অনশন পালন গাজীপুর প্রতিনিধি \ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন বন্ধ এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গকতকাল রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গণ অনশন পালিত হয়। বিকালে গাজীপুর সিটি মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নান ফলের জুস খাইয়ে অনশনকারীদের অনশন ভঙ্গ করান। জেলা বিএনপি সভাপতি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাসান উদ্দিন সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় ওলামাদলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা মাও: রুহুল আমিন, বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, ডক্টর অ্যাড. সহিদুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান শাহান শাহ আলম প্রমুখ। কুয়েটে ছাত্রলীগের নতুন কমিটি গঠন খুলনা অফিস\ গত শনিবার অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্রলীগ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শাখার বার্ষিক সম্মেলনে আগামী এক বছরের জন্য একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে সাফায়েত হোসেন নয়ন ও সাধারণ সম্পাদক পদে আলী ইমতিয়াজ সোহান নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে নাজমুল হক মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ওমর শাহরিয়ার অপু, সাংগঠনিক সম্পাদক পদে মেহেদী হাসান তুষার নির্বাচিত হন। ইসফাক আবীর কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক এবং নাজমুস সাকিব তারেক ও আমিনুর রহমানকে কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য নির্বাচিত করা হয়েছে। উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল জেএসসিতে শীর্ষে উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ রাজশাহী শিক্ষাবোর্ডে ২০১৩ সালে জেএসসি পরীক্ষায় বৃত্তির ফলাফলে উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল শীর্ষে রয়েছে। এই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদ জানান, তার স্কুল থেকে জেএসসিতে মোট ৮০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এদের মধ্যে ট্যালেন্টপুলে ৩০ এবং সাধারণ গ্রেডে রয়েছে ৫০ জন। উল্লাপাড়া উপজেলায় জেএসসি পরীক্ষায় মোট বৃত্তি পেয়েছে ১৪০ জন। সোনাতলা বাজারে ব্যবসায়ী সমাবেশ সোনাতলা (বগুড়া) সংবাদদাতা\ সোনাতলা বড় বাজার পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় শনিবার বাজারে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নবীন আনোয়ার কমরেড সমাবেশে সভাপতিত্ব করেন। বগুড়া-১ আসনের সংসদ সদস্য জননেতা আব্দুল মান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আনোয়ার বাদশা, বর্তমান সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলু, সোনাতলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান রানা, বিশিষ্ট ব্যবসায়ী জুলফিকার হায়দার দারা প্রমুখ। শিবালয়ে বিশুদ্ধ পানি সরবরাহের প্রকল্প শুরু শিবালয় ( মানিকগঞ্জ ) সংবাদদাতা\ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শিবালয় উপজেলার নতুন পাড়ায় রুরাল ওয়াটার সাপ্লাই এন্ড সেনিটেশন প্রজেক্টের আওতায় পাইপ লাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণ করেছে। জানা গেছে, এ প্রকল্পের আওতায় অন্তত ১৫শ’ পরিবারে প্রত্যহ ৩২৫ লিটার হারে পানি সরবরাহের লক্ষ্যে শতকরা ৭০ ভাগ সরকারি ও ৩০ ভাগ সুবিধাভোগীদের নিকট থেকে নেয়া অর্থে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। শিবালয় মডেল ইউপি চেয়্যারমান মো: মোবারক হোসেনের সভাপতিত্বে প্রকৌশল অধিদপ্তরের এফআর মো: রফিকুল ইসলাম, মেম্বার মো: রফিকুল ইসলাম, সমাজকর্মী শুকুর আলী শিকদার, ফজলুর রহমান, অধ্যক্ষ আব্দুস সাত্তার, মাওলানা আব্দুল মজিদ প্রমুখ বক্তব্য রাখেন। উল্লাপাড়ায় খুনের মামলায় গৃহবধূ গ্রেপ্তার উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ উল্লাপাড়া থানা পুলিশ গত শনিবার উল্লাপাড়া রুদ্রগাতী গ্রাম থেকে মমতা খাতুন হত্যা মামলার আসামি গৃহবধূ মতি খাতুনকে গ্রেপ্তার করেছে। মতি খাতুন রুদ্রগাতী গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী। উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল জানান, গত সপ্তাহে রুদ্রগাতী গ্রামে ছাগলের ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সৃষ্ট সংঘর্ষে এই গ্রামের মমতা খাতুন নামের এক গৃহবধূ খুন হন। গ্রেপ্তারকৃত মতি খাতুন এই খুনের মামলার অন্যতম আসামি। কুমিল্লায় এইডস বিষয়ক কর্মশালা কুমিল্লা প্রতিনিধি\ কুমিল্লায় বিভিন্ন ধর্মীয় নেতা ও গাড়ি চালকদের সাথে এইডস প্রতিরোধে তাদের ভূমিকা নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। গত শনিবার কুমিল্লা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে সকাল ১০টায় এ কর্মশালার উদ্বোধন করেন কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। এতে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. মোসলেহ্ উদ্দিন, জেলা জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আলাউদ্দিন প্রমুখ। ত্রিশালে জেটেবের কমিটি গঠন ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা\ জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ জেটেব-এর ত্রিশাল উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি ওয়াসিম আকরাম আজিম ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান আরিফ ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল্লাহ আল মুজাহিদকে আহবায়ক ও মোঃ মাহমুদুল হাসান রায়হান, মোঃ মইনুল হক রাজু, মোঃ ইউসুফ আহমেদ, মোঃ শাহদাত ও মোঃ মাজহারুল ইসলাম রানাকে যুগ্ম আহবায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেন। কমিটির অন্যরা হলেন-কার্যকরি সদস্য-ইঞ্জিনিয়ার মোঃ জান্নাতুল ফেরদৌস সোহাগ, ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ার হোসেন, মোঃ আবু সুফিয়ান, ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ মাহবুব ইসলাম, মোঃ জিয়াউর রহমান, মোঃ তানজিম আহমেদ, মোঃ বাবু, মোঃ সাখাওয়াত হোসেন। কালীগঞ্জে কনের পিতার কারাদণ্ড কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা\ গত শনিবার সন্ধ্যায় গাজীপুরের কালীগঞ্জে এক বাল্য বিবাহের অপরাধে কনের পিতাকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলার বক্তারপুর গ্রামের গৌরাঙ্গ কর্মকারের স্কুল পড়ুয়া নাবালিকা কন্যা মানিকগঞ্জের কুটুরি গ্রামের একটি ছেলের সাথে বিবাহের আনুষ্ঠানিকতা শুরু করে। পরে খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান ফারুককে বাল্য বিবাহ বন্ধ করার নির্দেশ প্রদান করেন। কিন্তু কনের পিতা স্থানীয় কতিপয় লোকের প্ররোচনায় প্রশাসনের বাধা উপেক্ষা করে বাল্য বিবাহ সম্পাদন করেন। বিষয়টি প্রশাসনের গোচরে আসলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. কামরুল আহসান তালুকদারের নেতৃত্বে দন্ডবিধি ১৮৮ এবং বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯ এর ৬ ধারা লংঘনের অপরাধে কনের পিতা গৌরাঙ্গ কর্মকার (৪২) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ইবিতে আওয়ামী আইন ছাত্র পরিষদের কমিটি গঠন ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা \ বাংলাদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা আহবায়ক কমিটি গঠিত হয়েছে। আহবায়ক হিসেবে সঞ্জয় কুমার কর্মকার ও সদস্য সচিব হিসেবে আব্দুল আওয়াল দায়িত্ব পেয়েছেন। গত বুধবার আইন পরিষদের দপ্তর সম্পাদক নিয়াজ মাখদুম শিবলী স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়। এছাড়া যুগ্ম আহবায়ক হিসেবে মোস্তফা কামাল রঞ্জু, মুন্তাছির মামুন সজিব, রাসেল খাঁন, আব্দুল্লাহ আল জুবায়ের, ফয়সাল সিদ্দিকী, আসাদুজ্জামান সাগর, রেজাউল ইসলাম, তাহানা খাতুন, আরিফা সুলতানা, ইমরান হোসেন, সোহেলী দিলরুবা মিথিলা, ইউসুফ আলী দায়িত্ব পেয়েছেন। নরসিংদী সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠান নরসিংদী প্রতিনিধি \ গত শনিবার নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদ কর্তৃক প্রদত্ত নরসিংদীর কৃতী সন্তান সমাজ সেবক, শিক্ষা বিস্তারের অগ্রদূত আব্দুল কাদির মোল্লাকে সংবর্ধনা প্রদান ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী লেঃ কর্নেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হীরু বীর প্রতীক। কলেজ অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মো. কামরুজ্জামান কামরুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল মতিন ভুঁইয়া, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তফা মিয়া, উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা প্রমুখ। মাটির টানে চান্দিনায় ভারতের দৈনিক সংবাদ সম্পাদক চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা \ জন্মস্থানের মাটির টানে চান্দিনাতে আসলেন ভারতের ত্রিপুরা রাজ্যের দৈনিক সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রদীপ দত্ত ভৌমিক। গত শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তার জন্মস্থান চান্দিনার মাইজখার ইউনিয়নের আলিকামোড়া গ্রামে এসে তিনি শৈশবের নানা স্মৃতিবিজড়িত স্থান খুঁজে বেড়ান। প্রতিটি স্থান খুঁজে পেয়ে তৃপ্ত হন। প্রদীপ দত্ত ভৌমিক চান্দিনা উপজেলার আলিকামোড়া দক্ষিণপাড়ায় জন্ম গ্রহণ করেন ১৯৬৪ সালে। পরিবারের সাথে মাত্র ৬ বছর বয়সে ভারতের আগরতলায় বসতি স্থাপন করেন। সেখানেই উচ্চ শিক্ষা শেষে ভারতীয় সংবাদ মাধ্যমে পদার্পণ করে সাংবাদিকতায় সফলতা পান তিনি। রাবিতে রাজশাহী বিভাগীয় পরিবেশ অলিম্পিয়াড অনুষ্ঠিত রাজশাহী অফিস \ রাজশাহীতে দেশের প্রথম ‘বিভাগীয় পরিবেশ অলিম্পিয়াড- ২০১৪’ অনুষ্ঠিত হয়েছে গত শনিবার। উদ্বোধন করে বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এআরএম আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রদূত ও লেখক আনোয়ার উল আলম, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক ডা. আব্দুল মতিন, যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মোল্যা রেজাউল করিম, রাবি ছাত্র উপদেষ্টা প্রফেসর ছাদেকুল আরেফিন মাতিন, এনিমেল হাজব্রেন্ড্রি এন্ড ভেটেরিনারী সায়েন্স বিভাগের প্রফেসর জালাল উদ্দিন সরদার, দি হাঙ্গার প্রজেক্ট এরিয়া সমন্বয়কারী সুব্রত কুমার পাল, দিশারী প্রতিনিধি আলী আকবর, রাবি সংবাদপত্র পাঠক ফোরামের সভাপতি মো. ফজলে রাব্বী, প্রজন্ম উপদেষ্টা ডা. হেমায়েতুল ইসলাম আরিফ, শিক্ষাবিদ ড. সাবরিনা আনাম, সুজনের মহানগর সভাপতি জায়তুনা খাতুন ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সম্পাদক জামাত খান বক্তব্য রাখেন।