সাঈদ সাহেদুল ইসলাম
নিরাপদে আছে জল
ওয়াসার দাবি
সেই জল খাব নাকি
শতবার ভাবি।
ভেবে ভেবে দিন পার
মরি পিপাসায়
ভালো জল দিবি তুই
প্রাণ চলে যায়!
জল পানে বাঁচি সবে
জল পানে মরি
কে আছিস শুচিজল
দিবি তড়িঘড়ি?
নেই ভালো জল নেই
আছে জ্বলা, জ্বল
জ্বলে জ্বলে মন যাহা
বলবে—তা বল!
