মৌসুমী ফল তরমুজ। রসালো এই ফল খেতে খুবই সুস্বাদু। এই ফলের নানা উপাদেয় খাবার নিয়ে আমাদের এবারের আয়োজন। তরমুজের ৩ পদের রেসিপি নিয়ে এবারের আয়োজন
ত র মু জে র সা লা দ
উপকরণ :তরমুজ কুচি ২ কাপ, গোলমরিচ গুঁড়া আধা চামচ, ভাজা শুকনা মরিচ আধা চা চামচ, ভাজা জিরা গুঁড়া আধা চামচ, লবণ স্বাদমতো, চিনি ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন :তরমুজের খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিন। জিরা ভেজে গুঁড়া করে নিন। শুকনা মরিচ ভেজে গুঁড়া করে নিন। এরপর গোল মরিচ গুঁড়া করে নিন। এবার একটি পাত্রে তরমুজের সাথে সব উপকরণ মিশিয়ে নিন। তৈরি হয়ে গেল মজাদার তরমুজের সালাদ।
ত র মু জে র শ র ব ত
উপকরণ :তরমুজ ১টি, চিনি আধা কাপ, বিট লবণ ১ চা চামচ, পানি ১ কাপ, বরফ কুচি ১ কাপ।
যেভাবে তৈরি করবেন :তরমুজ ধুয়ে খোসা ছাড়িয়ে কিউব করে কেটে নিন। এবার তরমুজ, চিনি, পানি, বিট লবণ সব একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। তৈরি হয়ে গেল তরমুজের শরবত। এবার বরফ কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার এই পানীয়টি।
ত র মু জে র বা স্কে ট
উপকরণ :তরমুজ ১টি, স্টিক প্রয়োজনমতো।
যেভাবে তৈরি করবেন :তরমুজ ভালো করে ধুয়ে নিন। এবার তরমুজে D শেইপ দাগ দিয়ে নিন। এবং কার্ভিং নাইফ দিয়ে কেটে নিন। বাকি তরমুজ কিউব করে কেটে স্টিকে গেঁথে বাস্কেটে সাজিয়ে দিন। তৈরি হয়ে গেল তরমুজের বাস্কেট।
