কুমিল্লা, বিজয়নগর ও তালতলীতে প্রতীক বরাদ্দ

আপডেট : ০৫ মে ২০১৪, ২২:০৪
কুমিল্লার দুই উপজেলায় প্রতীক বরাদ্দ কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লা সদর ও সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গত রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. রাশেদুল ইসলাম প্রতীক বরাদ্দ করেন। সদর উপজেলার চেয়ারম্যান পদে আ.লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আবদুর রউফ দোয়াত-কলম এবং বিএনপি সমর্থিত প্রার্থী ফজলুল হক ফজলু আনারস প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আ.লীগ সমর্থিত প্রার্থী আমিনুল ইসলাম (তালা), বিএনপি বিদ্রোহী প্রার্থী নবী নেওয়াজ (উড়োজাহাজ), জামায়াত সমর্থিত প্রার্থী এ কে এম এমদাদুল হক মামুন (টিউবওয়েল), স্বতন্ত্র প্রার্থী মঞ্জুর হোসেন (চশমা) প্রতীক ও ন্যাপ সমর্থিত প্রার্থী মো. খোকন হায়দার (টিয়া পাখী) প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি বিদ্রোহী প্রার্থী ফাতেহা বেগম (হাঁস), বিএনপি সমর্থিত প্রার্থী জেসমিন চৌধুরী (কলস) এবং আ.লীগ সমর্থিত প্রার্থী হোসনেয়ারা বেগম (প্রজাপতি) প্রতীক পেয়েছেন। অপরদিকে সদর দক্ষিণ উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী জহিরুল ইসলাম খন্দকার (টেলিফোন), আ.লীগ সমর্থিত প্রার্থী গোলাম সারোয়ার (কাপ-পিরিচ), স্বতন্ত্র প্রার্থী আবদুল মমিন মজুমদার (দোয়াত-কলম), কাউছারুল ইসলাম (মোটর সাইকেল), বিএনপির বিদ্রোহী প্রার্থী মাহবুব আলম চৌধুরী (দোয়াত-কলম) ও জাতীয় পার্টির সৈয়দ আবদুর রাজ্জাক (আনারস) প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আ.লীগ সমর্থিত প্রার্থী আব্দুল হাই বাবলু (টিউবওয়েল), স্বতন্ত্র আব্দুল কাদের (জাহাজ), জাতীয় পার্টির মো. সোহেল চৌধুরী (তালা), জামায়াতের হোসাইন মোহাম্মদ নুরুল্লাহ (চশমা) প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র কানিজ ফাতেমা (কলম), আ.লীগের দেলোয়ারা বেগম (বৈদ্যুতিক পাখা) এবং জামায়াতের শাহিনা আক্তার (ফুটবল) প্রতীক পেয়েছেন। আগামী ১৯ মে এ দুই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিজয়নগরে প্রতীক বরাদ্দ বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ আগামী ১৯ মে নির্বাচন উপলক্ষে রবিবার বিজয়নগরে ১৭ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এদের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের এডভোকেট তানভীর ইসলাম ভুঁইয়া (দোয়াত-কলম), বিএনপির এড.শরীফুল ইসলাম লিটন (টেলিফোন), বিদ্রোহী প্রার্থী প্রকৌশলী রফিকুল ইসলাম (কাপ-পিরিচ), জাতীয় পার্টির এমদাদ বারী (চিংড়ি মাছ), নাগরিক কমিটির সাহিদ সিরাজী (মোটর সাইকেল), আব্দুস সাত্তার (আনারস), ভাইস চেয়ারম্যান পুরুষ আওয়ামী লীগ সমর্থিত বাবুল আক্তার (বই), বিএনপির মুখলেছুর রহমান লিটন (টিউবওয়েল), জাতীয় পার্টির জাকারিয়া (টিয়া পাখি), ওয়ার্কার্স পার্টির সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পী (মাইক), জামায়াতের ডাঃ আলী নেওয়াজ (তালা), জমিয়তের মাওলানা রেদুয়ান (বৈদ্যুতিক বাল্ব), আঃ লীগের বিদ্রোহী সজরুল হক সুজন (চশমা), জহিরুল ইসলাম (উড়োজাহাজ), মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের ফয়জুনন্নেছা টুনি (হাঁস), বিএনপির মরিয়ম আলমগীর (কলস), স্বতন্ত্র শেলিনা আক্তার (ফুটবল)। এদিকে শনিবার শেষ দিনে চেয়ারম্যান প্রার্থী বিএনপির মাহমুদুর রহমান মান্না, আব্দুল হক, জমির উদ্দিন, আল মামুন ও ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম রাষ্টু মিয়াসহ ৫ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তালতলীতে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ বরগুনা (উত্তর) প্রতিনিধি\ বরগুনার নবগঠিত তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. রেজবিউল কবির এবং আদিবাসী রাখাইন সম্প্রদায়ের ভাইস চেয়ারম্যান প্রার্থী খেমংলা তালুকদার তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আগামী ১৯ মে এ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তারা মনোনয়নপত্র প্রত্যাহার করায় উপজেলা চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে ছয় জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত রবিবার এসব প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. মনিরুজ্জামান মিন্টু ‘আনারস’, বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মজিদ তালুকদার ‘দোয়াত-কলম’ এবং বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন আক্কাস মৃধা ‘মোটর সাইকেল’ প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মো. আলম কবীর ‘চশমা’, বিএনপি সমর্থিত মোস্তাফিজুর রহমান মোস্তাক ‘তালা’, আ. জলিল শরীফ ‘বই’ ও মো. আনোয়ার হোসাইন ‘টিউবওয়েল’, ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত মোহাম্মদ আফজাল হোসাইন ‘টিয়া পাখি’ এবং জাতীয় পার্টির উপজেলা সভাপতি মো. খলিলুর রহমান ‘উড়োজাহাজ’ প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসা. দেলোয়ারা হামিদ ‘হাঁস’, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মোসা. কামরুন্নাহার সাথী ‘ফুটবল’ ও মোসা. মাসুদা আক্তার ‘কলস’ এবং বিএনপি সমর্থিত মোসা ইরানী বেগম ‘পদ্মফুল’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।