চলতি বছরেই বহুল প্রতীক্ষিত রাঙ্গামাটি মেডিক্যাল কলেজের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে চলতি শিক্ষাবর্ষেই মেডিক্যাল কলেজটিতে শিক্ষার্থী ভর্তির প্রশাসনিক অনুমোদনও মিলেছে। প্রথম পর্যায়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে রাঙ্গামাটি মেডিক্যাল কলেজে।
জানা গেছে, রাঙ্গামাটি সদর হাসপাতালের করণিক ইউনিট ভবনে মেডিক্যাল কলেজের কার্যক্রম শুরু হবে। পরে পর্যায়ক্রমে একাডেমিক ভবনসহ অন্যান্য স্থাপনার কাজ শুরু হবে।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের দাবি দীর্ঘ ১০ বছরের। এই দাবির প্রেক্ষিতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গত মেয়াদে রাঙ্গামাটিতে মেডিক্যাল কলেজ স্থাপনের আনুষ্ঠানিক ঘোষণা দেন। গত সরকারের মেয়াদের শেষের দিকে প্রধানমন্ত্রী রাঙ্গামাটি সফর করে মেডিক্যাল কলেজের ফলক উন্মোচন করেন।
