ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুত্ কেন্দ্রের নবনির্মিত ২২৫ মেঘাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্য¬ান্টে কর্মরত শ্রমিকরা ৬ দফা দাবি আদায়ের জন্য ৫ দিন যাবত্ কর্মবিরতি ও বিক্ষোভ প্রদর্শন করছেন।
এর ফলে নির্ধারিত সময়ে বিদ্যুত্ কেন্দ্রটি উত্পাদনে না আসার আশংকা দেখা দিয়েছে। শ্রমিকরা জানান, চাকরির পূর্ব শর্ত হিসেবে নিয়োগ প্রদান, মাসিক বেতন ১ থেকে ৫ তারিখের মধ্যে প্রদান, প্রচলিত আইন অনুযায়ী সরকারি ছুটিসহ সাপ্তাহিক ছুটি প্রদান, প্রয়োজনীয় ও মানসম্মত সেফটি ইকুপমেন্ট প্রদান করা, চাকরিতে কর্মরত অবস্থায় শ্রমিকরা দুর্ঘটনায় পতিত হলে প্রয়োজনীয় চিকিত্সা ও ক্ষতিপূরণ দেয়া, ছুটির দিনে কাজ করলে দ্বিগুণ ওভারটাইম প্রদান করতে হবে।
এসব দাবি শ্রমিকরা ঠিকাদারী প্রতিষ্ঠান দি বেঙ্গল ইলেকট্রিক লিমিটেডকে জানালে উল্টো ঠিকাদারি প্রতিষ্ঠান দাবি মেনে না নিয়ে তাদের চাকরিচ্যুত করার হুমকি দেয়। এদিকে শ্রমিকরা দাবি আদায়ের জন গত বুধবার থেকে ৫ দিন কর্মবিরতি পালন করছে। এ দাবিতে গতকাল সোমবার সকালে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিক-কর্মচারীরা।
