ডুমুরিয়ায় কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক কর্মশালা
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা \ ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আয়োজনে ও এ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জের অর্থায়নে গতকাল সোমবার সকালে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার সামছুদ্দৌজার কার্যালয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। এ্যাডভোকেসি সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খান আলী মুনছুর, উপজেলা নির্বাহী অফিসার সামছু্দ্দৌজা, ব্র্যাক আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল আহওয়াল চৌধুরী, সংস্থার ধীমান গাইন, শাহিদুর রহমান, হাফিজুর রহমান, মাহাবুব হোসেন ও মিতালী আক্তার প্রমুখ।
লাকসামে দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ
লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা \ গতকাল সোমবার কুমিল্লার লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলমের সভাপতিত্বে বিতরণী সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তাবারকউল্যাহ কায়েস, আফতাবউল্যাহ চৌধুরী ঝন্টু, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম হিরা, আমিরুল ইসলাম রতন প্রমুখ।
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের সাংবাদিক সম্মেলন
ময়মনসিংহ প্রতিনিধি \ শিক্ষক-কর্মচারী নিয়োগ ও বিভাগ চালুসহ ৯ দফা দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। গতকাল সোমবার ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র নিয়ামুল ইসলাম। সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলা হয়, শিক্ষক নিয়োগ না দিয়ে স্থানীয় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক দিয়ে কোনরকমে ক্লাস চালানো হচ্ছে। প্রতিষ্ঠার ৬ বছরেও তড়িত্ কৌশল, পুরকৌশল ও কম্পিউটার বিভাগ আজো খোলা হয়নি। অভিযোগ করে আরও বলা হয়, দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ একই সাথে তিনটি প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করায় কলেজের সময় দিতে পারছেন না। অবিলম্বে স্থায়ী শিক্ষক ও কর্মচারী নিয়োগ, বিভাগ চালু, পূর্ণাঙ্গ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ ৯টি দাবি পূরণে সরকারের হস্তক্ষেপ কামনাও করেছে শিক্ষার্থীরা।
ত্রিশালে পৌর কাউন্সিলরের সাংবাদিক সম্মেলন
ময়মনসিংহ প্রতিনিধি \ ময়মনসিংহের ত্রিশালে জমি দখলের চেষ্টা, র্যাব-পুলিশ দিয়ে হয়রানি ও মিথ্যা মামলার দায়েরের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার ত্রিশাল পৌরসভার কাউন্সিলর গুলশান আরা। গতকাল সোমবার ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ত্রিশাল পৌরসভার কাউন্সিলর গুলশান আরা। ত্রিশাল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গুলশান আরার পরিবারের সাথে প্রতিবেশী আবু ফয়সাল খান গংদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে এপ্রিল মাসের ২৮ তারিখে ফয়সাল ও তার ছোটভাই বগুড়া সেনানিবাসে কর্মরত মেজর আবু কাওছার খানসহ পরিবারের সদস্যরা গুলশান আরার পরিবারের সদস্যদের মারধর করে উল্টো তাদের জমি দখলের চেষ্টা, র্যাব-পুলিশ দিয়ে হয়রানি ও ত্রিশাল থানায় মামলা দায়ের করে ক্ষমতার অপব্যবহার করে হয়রানি করে আসছে।
মির্জাপুরে সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইল-৭ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন যোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এবং মীর এনায়েত হোসেন মন্টু উপজেলা পরিষদ নির্বাচনে ২য় বার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এই দুই প্রবীণ আওয়ামী লীগ নেতাকে সংবর্ধনা দেয়া হয়েছে গতকাল সোমবার। সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং রাজাবাড়ি স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী মিয়াজউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, গোড়াই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আশরাফ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম মোজাহিদুল ইসলাম মনির, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মফিজুর রহমান স্বপন, প্রধান শিক্ষক কামরুল হাসান, সংবর্ধিত উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু এবং একাব্বর হোসেন এমপি প্রমুখ।
কেন্দুয়ায় নারী শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির প্রশিক্ষণ
নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনার কেন্দুয়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির দায়িত্ব ও কর্তব্যবিষয়ক দু’দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল সোমবার স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রশিক্ষণ কক্ষে শেষ হয়েছে। স্বাবলম্বী উন্নয়ন সমিতির এজবাউ কর্মসূচির উদ্যোগে উপজেলার কান্দিউড়া, নওপাড়া, মাসকা ও চিরাং ইউনিয়নের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২০ জন কর্মীকে এ প্রশিক্ষণ দেয়া হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রশিক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রোগ্রাম ম্যানেজার লুত্ফর রহমান এবং অধিকার ও সুশাসন কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার কোহিনুর বেগম।
লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলে শহীদ দিবস পালন
লালপুর (নাটোর) সংবাদদাতা \ গতকাল সোমবার লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলে শহীদ দিবস পালিত হয়েছে। মিলের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, শহীদ লে: আনোয়ারুল আজিমের পুত্র আনোয়ারুল ইকবাল, শহীদ গোলজার হোসেনের পুত্র শাহিন, বাংলাদেশ আখচাষী ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী দুলাল, বাংলাদেশ চিনিকল শ্রমিক ও কর্মচারী ফেডারেশনের সভাপতি খন্দকার শহিদুল ইসলাম প্রমুখ। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনী সুগার মিল অবরুদ্ধ করে তত্কালীন প্রশাসক লে:আনোয়ারুল আজিমসহ ৪২ জন কর্মকর্তা-কর্মচারীসহ অর্ধশতাধিক লোককে ব্রাশ ফায়ার করে পুকুরের পানিতে ফেলে দেয়। স্বাধীনতার পর শহীদদের সলিল সমাধির ঐ পুকুরটির নামকরণ করা হয়েছে ‘শহীদ সাগর’।
গোয়ালন্দে জাতীয় পতাকা অবমাননার দায়ে জরিমানা
গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা\ রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় পতাকা অবমাননার অপরাধে গত রবিবার সন্ধ্যায় এনজিও মুক্তি মহিলা সমিতিকে ৫শ’ টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ ঘোষ। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতির কার্যালয়ে একটানা ৫/৬ দিন যাবত্ সমিতির অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা টাঙ্গানো আছে। ইতিমধ্যে কয়েক দফা ঝড়-বৃষ্টিতে পতাকাটি ছিঁড়ে-ফেটে বিবর্ণ হয়ে গেছে। এ বিষয়ে মুক্তি মহিলা সমিতির প্রকল্প কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, অসাবধানতাবশত জাতীয় পতাকা দিন শেষে নামানো হয়নি। তবে এ ব্যাপারে যাদের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
কাহালুতে তিন দিনের ডিজিটাল মেলার উদ্বোধন
কাহালু (বগুড়া) সংবাদদাতা \ গতকাল সোমবার সকালে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী ডিজিটালমেলার উদ্বোধন করা হয়েছে। মেলার অনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস। কাহালু উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী,কাহালু পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজি ছালেহ মুস্তানজির,কাহালু থানার ওসি সমিত কুমার কুণ্ডু।উল্লেখ্য যে, তিন দিনের এ মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ আরোও অন্যান্য অফিসের মোট ৩৬ টি ষ্টল স্থাপন করা হয়েছে ।
বিরামপুরে ডিজিটাল মেলা শুরু
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা\ বিরামপুর উপজেলা পরিষদ চত্বরে গতকাল সোমবার (৫মে) থেকে দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। সকালে ঢাকা থেকে স্কাইপির মাধ্যমে মেলার উদ্বোধন করেন, জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক ও উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর। মেলাস্থলে ফিতা কেটে আনুষ্ঠানিকতা শুরু করেন, উপজেলা নির্বাহী অফিসার এসএম মনিরুজ্জামান আল-মাসউদ। এসময় পৌর মেয়র আজাদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম, জিন্নাহ, কৃষি অফিসার শাহ আলম, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ পরিতোষ দাশ গুপ্ত, সাবেক পৌর চেয়ারম্যান অধ্যাপক আক্কাস আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিও প্রধানগণ উপস্থিত থেকে ষ্টল পরিদর্শন করেন।
কালিয়াকৈরে জাতীয় শ্রমিক লীগের কমিটি গঠন
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জাতীয় শ্রমিক লীগ মৌচাক ইউনিয়ন শাখা কমিটি গঠন উপলক্ষে এক সভা গতকাল সোমবার সকালে নিশ্চিতপুর এলাকায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মো. খোকন আলী খান। বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি খন্দকার মফিজুর রহমান লিটন, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, দুলাল আহম্মেদ, জিন্নাহ, জয়নাল, সেলিম প্রমুখ। পরে খোকন আলী খানকে সভাপতি, আমীর হোসেনকে সাধারণ সম্পাদক ও রাসেল আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক করে ৪৫ সদস্যবিশিষ্ট জাতীয় শ্রমিক লীগ মৌচাক ইউনিয়ন শাখা কমিটি গঠন করা হয়।
কমলনগরে দু’দিনব্যাপী ডিজিটাল মেলা
কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে দু’দিনব্যাপী ডিজিটাল মেলা-২০১৪-এর উদ্বোধন করা হয়েছে গতকাল সোমবার। কমলনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ.কে.এম টিপু সুলতান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শাহাদাত হোসাইন। বক্তব্য রাখেন হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মোঃ জায়েদ হোছাইন ফারুকী, উপকূল কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, ছাত্রছাত্রীবৃন্দ।
দুর্গাপুরে বিএনপির উপজেলা ও পৌর কমিটি গঠন
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে দলকে পুনর্গঠন করার লক্ষ্যে দুর্গাপুর উপজেলা ও দুর্গাপুর পৌরসভার আহ্বায়ক কমিটি গঠন করে অনুমোদন দিয়েছেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা, সাবেক এমপি আশরাফউদ্দিন খান। জানা গেছে মোঃ জহিরুল আলম ভূইয়াকে আহ্বায়ক করে ১১ সদস্যবিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটি ও সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টুকে আহ্বায়ক করে ১৩ সদস্যবিশিষ্ট পৌর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেই লক্ষ্যে সোমবার উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ জহিরুল আলম ভূইয়ার সভাপতিত্বে ও পৌর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টুর সভাপতিত্বে স্ব-স্ব কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহীর নগর ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
রাজশাহী অফিস \ দায়িত্ব গ্রহণের ৬ মাস পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে নগরীর উন্নয়ন পরিকল্পনা উত্থাপন এবং তা বাস্তবায়নে সকলের সহায়তা কামনা করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। সভায় প্যানেল মেয়র-২ নুরুজ্জামান টিটো, প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা সৈয়দা জেবিন নিছা সুলতানা, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, বাজেট-কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আব্দুর রশীদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মো. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
রাজশাহীতে হাইটেক পার্ক নির্মাণে ষড়যন্ত্রের অভিযোগ
রাজশাহী অফিস \ রাজশাহীতে হাইটেক পার্ক নির্মাণ নিয়ে রক্ষা সংগ্রাম পরিষদের সভায় ষড়যন্ত্র এবং আমলাতান্ত্রিক জটিলতার অভিযোগ উত্থাপন করা হয়েছে। গত রবিবার পরিষদের সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, রাজশাহী শহরে হাইটেক পার্ক স্থাপনের দাবি দীর্ঘদিনের। এখানে বড় শিল্প-কারখানা গড়ে ওঠেনি। তেমন ব্যবসা-বাণিজ্যও নেই। এ সভায় পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক, ডা. আব্দুল মান্নান, দেবাশীষ প্রামাণিক দেবু, মঞ্জুর হাসান মিঠু, অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, প্রকৌশলী খাজা তারেক, অ্যাডভোকেট অঙ্কুর সেন, ডা. শ্যামল ব্যানার্জি, অধ্যাপক জিএম হারুন, মো. শরিফউদ্দিন, রিয়াজ আহম্মেদ খান, গোলাম মওলা রনি ও আজম খান প্রমুখ।
নন্দীগ্রামে ছাত্রদলের কমিটি গঠন
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ বগুড়া নন্দীগ্রাম উপজেলা ছাত্র দলের সভাপতি আঃ রউফ রুবেলের অনুমোদনের ও সাধারণ সম্পাদক জি আর সৈকতের সুপারিশক্রমে ১নং বুড়ইল ইউনিয়ন এর পূর্বের কমিটি বিলুপ্ত করে সেই সাথে মোঃ মতিউর রহমান (মুসা) আহবায়ক, মোঃ মেহেদী হাসান সিনিয়র যুগ্ম-আহবায়ক, আব্দুল আহাদ খন্দকার, মোঃ গোলাপ, শ্রী পিংকু মহন্ত, মোঃ জুয়েল রানা, মোঃ সোহাগ হোসেন, মোঃ জনি আহমেদ, মোঃ শাহিন আলম সাজু, মোঃ নাহিদ হাসান ও মোঃ শামীম রেজাকে যুগ্ম-আহবায়ক করে ইউনিয়ন কমিটি অনুমোদন করা হয়।
মুক্তিযোদ্ধা সংসদ শালিখা উপজেলা কমান্ড নির্বাচন অনুষ্ঠিত
শালিখা (মাগুরা) সংবাদদাতা \ মুক্তিযোদ্ধা সংসদ শালিখা উপজেলা কমান্ড নির্বাচন উপলক্ষে গত রবিবার উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ৩০ এপ্রিল দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে অধ্যক্ষ আহাদ চৌধুরী সমর্থিত ১১ সদস্য বিশিষ্ট আবু বক্কার - কাজী হামিদ প্যানেলের সকল প্রার্থী বৈধ হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হয়েছে। ৪ জুন সারাদেশে একই সাথে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমান্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে।
রামগঞ্জে এমপি ও উপজেলা চেয়ারম্যানদের সংবর্ধনা
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ জেলার রামগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থার পক্ষ থেকে গত রবিবার সন্ধ্যায় জিয়া অডিটোরিয়ামে রামগঞ্জ আসনের এম পি ও উপজেলা চেয়ারম্যানদ্বয়কে সংবর্ধনা দেয়া হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য লায়ন এম এ আওয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শাহাজান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন, পৌর মেয়র বেলাল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুল আলম প্রমুখ।
শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপনের দাবিতে মানববন্ধন
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপনের ঘোষণা বাস্তবায়ন ও চলতি শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থী ভর্তির দাবিতে গতকাল সোমবার মানববন্ধন চলাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপনের ঘোষণা বাস্তবায়নের দাবিতে বক্তব্য রাখেন এ্যাডভোকেট মোঃ আনোয়ার হোসেন, এ্যাডভোকেট মোঃ হাবিবুর রহমান, সাংবাদিক শফিকুজ্জামান শফি,সাংবাদিক আতাউর রহমান পিন্টু,সাংবাদিক বিমল কুমার কুণ্ডু,সাংবাদিক মুমীদুজ্জামান জাহান প্রমুখ।
কুমিল্লায় কোচিং বন্ধের দাবিতে মানববন্ধন
কুমিল্লা প্রতিনিধি\ জোরপূর্বক ছাত্রীদের কোচিং করানো এবং কোচিং না করলে শারীরিক ও মানসিক নির্যাতন, হুমকি-ধমকির প্রতিবাদে গত রবিবার মানববন্ধন করেছে নগরীর শৈলরানী স্কুলের ছাত্রী ও তাদের অভিভাবকরা। জানা যায়, শৈলরানী স্কুল কর্তৃপক্ষ গত কয়েক মাস যাবত্ ৮ম, ৯ম ও দশম শ্রেণির শিক্ষার্থীদেরকে তাদের ইচ্ছার বিরুদ্ধে বাধ্যতামূলকভাবে কোচিং করাচ্ছে। এতে স্কুলের সময় ১০টা থেকে ৪টা পর্যন্ত থাকলেও ছাত্রীদের সকাল ৮টার সময় স্কুলে প্রবেশ করতে হয়। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ২ ঘন্টা কোচিংয়ের পর ক্লাস শুরু হয়। এতে অধিকাংশ ছাত্রী ভোর থেকে বিকাল পর্যন্ত ক্লাস করতে অনীহা প্রকাশ করে। এসব বিষয়ে ছাত্রীরা স্কুলের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের একাধিকবার অবহিত করলেও তারা এসব বিষয়ে কোন কর্ণপাত করেনি। দশম শ্রেণির ছাত্রী মারিয়ার নেতৃত্বে কুমিল্লার জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়ার নিকট লিখিতভাবে এর প্রতিকার দাবি করে।
সুন্দরগঞ্জে বিদ্যালয়ে তালা
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা\ উপজেলার ধুবনী কঞ্চিবাড়ি উচ্চ বিদ্যালয়ে তালা দিয়েছে স্থানীয় ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকেরা। জানা গেছে, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান লিটন যোগদানের পর থেকে স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, শিক্ষক-শিক্ষিকা নিয়োগের লক্ষ লক্ষ টাকা আত্মসাত্ করে আসায় স্থানীয় বিদ্যালয় ম্যানেজিং কমিটি অভিভাবক ও এলাকাবাসী তার উপর ফুঁসে উঠে। এছাড়া সদ্য নিয়োগকৃত ৫ জন শিক্ষক-শিক্ষিকা ও অফিস সহকারী নিয়োগে ডোনেশনের নামে ২২ লক্ষ টাকা প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি আত্মসাত্ করায় ম্যানেজিং কমিটির সদস্য-সদস্যারা উক্ত নিয়োগের বিপরীতে অর্থের হিসাব চাইলে প্রধান শিক্ষক ও সভাপতি তালবাহানা করতে থাকে।
গৌরনদীতে বাত্সরিক কালীপূজা অনুষ্ঠিত
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা\ হাজার হাজার ভক্তদের সমাগমে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রায় তিন শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর বেকী নগন শ্রীশ্রী কালী মায়ের মন্দিরে দুই দিনব্যাপী মা কালীর বাত্সরিক পূজা, মঙ্গল শোভাযাত্রা, কুলা বিসর্জন ও গঙ্গা স্নানান, বাদ্যযন্ত্র প্রতিযোগিতা গত রবিবার সমাপ্ত হয়েছে। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পূজা উদ্যাপন কমিটির সদস্য ননী গোপাল বণিক ও শেখর দত্ত বণিক জানান, পূজা উপলক্ষে এ বছর ভারত, ঢাকা, খুলনা, দিনাজপুর, পাবনা, ফরিদপুর, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার নারী-পুরুষ ভক্তর সমাগত হয়।
দীঘিনালায় স্কুল লিড টোটাল স্যানিটেশন ট্রেনিং সম্পন্ন
দীঘিনালা (খাগড়াছড়ি) সংবাদদাতা \ পাবলাখালী শান্তিপুর উচ্চ বিদ্যালয়ে স্কুল লিড টোটাল স্যানিটেশন এপ্রোচ ২ দিনব্যাপী ট্রেনিং গত রবিবার শেষ হয়েছে। নেদারল্যান্ড সরকার ও ইউনিসেফ-এর অর্থায়নে এ ট্রেনিং সম্পন্ন করা হয়। স্থানীয় এনজিও জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে টেকনিক্যাল কনসার্ন ইউনিভার্সেল বাংলাদেশ (সিউবি) এর সহযোগিতায় উক্ত ট্রেনিং-এ এসএমসির সদস্য, শিক্ষক প্রতিনিধি, পাড়াকর্মী, কমিউনিটি লিডারসহ মোট ৩০ জন অংশগ্রহণ করে। ২ দিনব্যাপী ট্রেনিং প্রোগ্রামে ট্রেইনার ছিলেন জাবারাং-এর কর্মকর্তা তিলকজ্যোতি চাকমা, এন্টিনা চাকমা ও উক্ত ট্রেনিং সম্পর্কে পাবলাখালী শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত বরন বড়ুয়া উপস্থিত ছিলেন।
সালথায় দরিদ্র মাদের মাতৃত্বকালীন ভাতা প্রদান
সালথা (ফরিদপুর) সংবাদদাতা\ ফরিদপুরের সালথায় ৩৭২ জন দরিদ্র মাকে মাতৃত্বকাল ভাতা প্রদান করা হয়েছে। গত রবিবার উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলার গট্টি ইউনিয়নের রসুলপুর হামিদ মঞ্জিল প্রাঙ্গণে প্রত্যেক দরিদ্র মহিলাকে নগদ ২১ শত টাকা করে প্রদান করা হয়। উক্ত টাকা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিশ্বাস রাসেল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া মৌসুমী খান, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু প্রমুখ।
উজিরপুরে মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন
উজিরপুর (বরিশাল) সংবাদদাতা \ জাতীয়তাবাদী মহিলা দলের উজিরপুর উপজেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে দীর্ঘ ১৬ বছর পরে। সৈয়দা আফছুন্নাহারকে সভাপতি, ইয়াসমিন আক্তার পারুলকে সাধারণ সম্পাদক, শিরিন আক্তারকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা মহিলা দলের সভাপতি সাহানাজ সালেহ সম্পাদক ছাফিনাতুল কোবরা উজিরপুর উপজেলা নবগঠিত মহিলা দলের কমিটির অনুমোদন দেন। কমিটিতে অন্যদের মধ্যে সহ-সভাপতি নারগিস আক্তার, সহ-সম্পাদক পদে রেখা রানী মজুমদার, প্রচার সম্পাদক মাজেদা বেগম, দপ্তর সম্পাদক পদে মাহিনুর বেগম, কোষাদক্ষ মাকসুদা আক্তার, ক্রীড়া সম্পাদক নুরুন্নাহার বেগম, ধর্ম বিষয়ক আমিরুন নেছা বেগম, মনিরা আক্তার শিখা ও সাদিয়া বেগমকে সদস্য করে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করেন।
নবীগঞ্জে আশার উদ্যোগে ফিজিওথেরাপী ক্যাম্প
হবিগঞ্জ প্রতিনিধি\ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে বেসরকারি সংস্থা আশার উদ্যোগে তিন দিনব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপী ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। গত রবিবার সকালে আশা’র আউশকান্দি ব্র্যাঞ্চে এই ক্যাম্পের উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর চৌধুরী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশা’র হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ কামাল মিয়া চৌধুরী। উপস্থিত ছিলেন মোঃ আব্দুস সালাম, আমিনুর রহমান নোমান, হাজী আব্দুল ওয়াহিদ, আব্দুল বাছিত চৌধুরী, কাজী কনর আলী, জয়নাল আবেদীন, আশা’র এরিয়া ম্যানেজার মোঃ আমীর উদ্দিন, আশা’র এসিসট্যান্ট সাপোর্ট ইঞ্জিনিয়ার সোহাগ সাহা টিটু, আউশকান্দি ব্র্যাঞ্চ ম্যানেজার অলক কুমার দেব, সঞ্জয় রায় প্রমুখ।
শিবগঞ্জে জেএসসিতে বৃত্তি পেয়েছে ৭৮ জন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি\ শিবগঞ্জ উপজেলার ৭৯টি উচ্চ বিদ্যালয় থেকে এ বছর জেএসসি পরীক্ষায় অংশ নেয়া প্রায় ৩৫০০ ছাত্র-ছাত্রীর মধ্যে ট্যালেন্টপুলে ও সাধারণ কোটা থেকে মোট ৭৮ জন বৃত্তি পেয়েছে। শিবগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ২০ জন, দ্বিতীয় অবস্থানে বিনোদপুর উচ্চ বিদ্যালয় থেকে ১২ জন ও শিবগঞ্জের একমাত্র সরকারি মডেল হাইস্কুল থেকে মাত্র ১১ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যান্টেপুলে শিবগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ১০ জন, শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল থেকে ৮ জন, বিনোদপুর, শ্যামপুর ও ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন করে ১২ জনসহ ৩৯ জন বৃত্তি পেয়েছে।
গোপালগঞ্জ এন.হক কলেজে নবীনবরণ
গোপালগঞ্জ প্রতিনিধি\ গোপালগঞ্জ এন.হক বিশ্ববিদ্যালয় কলেজ অব বিজনেজ এ্যান্ড টেকনোলজিতে বি.বি.এ ও সি.এস.ই প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক রুবেল মোল্লা। কলেজের দাতা সদস্য আসিফ রায়হান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ফুল, কলম তুলে দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন। এ অনুষ্ঠানে শিক্ষক সজিব কুমার কুন্ডু, বিষ্ণুপদ বালা, আবু সুফিয়ান, মাহিদুল ইসলাম, আকবর আলী চৌধুরী, শিক্ষার্থী আল সুরাইয়া মেরিন, জুবায়ের সিকদার প্রমুখ বক্তব্য রাখেন।
