২৬ মে ২০১৯ খ্রিষ্টাব্দ, রবিবার
আজ ১২ জ্যৈষ্ঠ ১৪২৬ বঙ্গাব্দ এবং ২০ রমজান ১৪৪০ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-১২ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা:৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও বুধ। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৮। শুভবার: শনি ও বুধবার। শুভ রত্ন: নীলা ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
বড় ভাইবোনদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের পরামর্শ গ্রহণ করুন। পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
অসুস্থ পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হওয়ার চেষ্টা করুন। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সিনিয়রদের পরামর্শ অনুযায়ী চলুন। সামাজিক কোনো কাজে অংশ নিতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
আধ্যাতিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। কোনো সেলাকের পরামর্শে উপকৃত হতে পারেন। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। পেশাগত দিক ভালো যাবে। তীর্থযাত্রার সুযোগ পেতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয় বাণিজ্যে লোকসান হতে পারে। শরীর ভালো নাও থাকতে পারে। অবহেলা না করে চিকিত্সা নিন। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
জ্ঞাতি শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। জ্ঞাতি শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। বিবাদ এড়িয়ে চলুন। দাম্পত্য ক্ষেত্রে যাবতীয় ভুলবুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো যাবে না।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ধর্মীয় কাজে আনন্দ পাবেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হারাতে পারেন। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
অসুস্থ মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হোন। উত্তেজনা পরিহার করুন। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। আধ্যাতিক চিন্তা চেতনায় সমৃদ্ধি আসতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আপনজন কারো সাথে মতবিরোধ দেখা দিতে পারে। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। সংগীত শিল্পীদের জন্য দিনটি শুভ নয়। কণ্ঠ সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
বেহাত হওয়া সম্পদ উদ্ধার প্রচেষ্টা জোরদার করুন। মূল্যবোধ বজায় রাখুন। আজ কোনো প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। পাওনা টাকা আদায় বিলম্বিত হতে পারে। মাথাব্যথায় ভুগতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। দাম্পত্য ভুল বুঝাবুঝি এড়িয়ে চলুন। অপরের প্রতি সদাচরণ করুন। শরীর ভালো থাকতে পারে। নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। মামলা মোকদ্দমা এড়িয়ে চলার চেষ্টা করুন। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।
