আইসিটি বিভাগ ও ইনসাইট বাংলাদেশের সমঝোতা স্মারক

আপডেট : ০৬ মে ২০১৪, ১৯:৪৪
ভার্চুয়াল জগতে হ্যাকাররা এখন অনেক বেশি সক্রিয়। হ্যাকারদের কর্মকাণ্ডের কারণে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনেক তথ্য হাতছাড়া হয়ে যাচ্ছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও হ্যাকারদের আক্রমণ থেকে নিস্তার পাচ্ছে না। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে সাইবার সিকিউরিটি সম্পর্কে সচেতনতা তৈরি ও সাইবার ক্রাইমের দণ্ড সম্পর্কে অবহিত করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও ইনসাইট বাংলাদেশের মধ্যে সম্প্রতি এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। আইসিটি বিভাগের পক্ষে আইসিটি সচিব নজরুল ইসলাম খান এবং ইনাসাইট বাংলাদেশের পক্ষে এড. তানভীর হাসান জোহা নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। কর্মসূচির পরিচালক আইসিটি বিভাগের যুগ্মসচিব বিল্লাল হোসেন জানান ১ বছর মেয়াদি এ প্রকল্পে রাজধানীসহ জেলা, উপজেলা ও কলেজে সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার আয়োজন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বিজ্ঞাপন প্রদান ও প্রামাণ্যচিত্র নির্মাণ করা হবে।