পোস্ট পেইড ও প্রি-পেইড গ্রাহকদের জন্য নতুন এয়ারটাইম রিচার্জ চ্যানেল চালু করেছে রবি আজিয়াটা লিমিটেড। ইজি ডটকম ডটবিডির সহায়তায় ২৪/৭ ইন্সট্যান্ট অনলাইন রিচার্জ সার্ভিস চালু করেছে রবি। রাজধানীর গুলশানে রবির কর্পোরেট অফিসে রবির চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ সেবাটির উদ্বোধন করেন। এসময় রবির সিইও সুপুন বীরাসিংহে উপস্থিত ছিলেন। ভিসা, মাস্টার কার্ড অথবা ডাচ-বাংলা ব্যাংকের নেক্সাস ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে রবির পোস্ট পেইড ও প্রি-পেইড গ্রাহকরা www.robi.com.bd বা recharge.robi.com.bd সাইট ভিজিট করে নিজ নিজ মোবাইল রিচার্জ করে নিতে পারবে।
