নাইজেরিয়ায় দুইশ’র বেশি স্কুলছাত্রী অপহরণের ঘটনায় শিক্ষার্থীদের উদ্ধারে সহায়তা করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া এটিকে একটি ‘ন্যক্কারজনক’ ঘটনা বলে উল্লেখ করেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউসের এক মুখপাত্র একথা জানান।
এদিকে দেশটির জাতীয় নিরাপত্তা দল আগে থেকেই বিষয়টির ওপর নজরদারি করায় এখন প্রেসিডেন্টের কাছে এর সার্বিক পরিস্থিতি তুলে ধরছে তারা। হোয়াইট হাউসের ঐ মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট পরিস্থিতি সম্পর্কে সম্মক ধারণা পাচ্ছেন এবং তার নিরাপত্তা দল বিষয়টি কাছ থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। এছাড়া আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নাইজেরিয়া সরকারের যোগাযোগ হচ্ছে। আশা করি, এভাবে আমরা ছাত্রীদের খুঁজে বের করতে এবং উদ্ধারে সহায়তা দিতে পারব।
