জেনে নিন : সেলফি

আপডেট : ০৬ মে ২০১৪, ২১:৪৮
স্মার্টফোন আর ট্যাবলেট পিসির কল্যাণে ছবি তোলা এখন বিশ্বব্যাপী নতুন এক মাত্রা পেয়েছে। এসব ডিভাইস ব্যবহার করে এখন নিজেরাই নিজেদের ছবি তুলতে ব্যস্ত। এসব ছবির মূল উদ্দেশ্যই হলো সামাজিক যোগাযোগের সাইটে শেয়ার করা। নিজের ছবি নিজেই তোলার এই প্রবণতার নাম ‘সেলফি’। গত বছরে ইন্টারনেটে এটিই ছিল সবচেয়ে বেশি ব্যবহূত শব্দ।