টেক ফটো

আপডেট : ০৬ মে ২০১৪, ২১:৪৮
ওয়্যারেবল গ্যাজেট বা পরিধানযোগ্য প্রযুক্তি পণ্য ও গ্যাজেট নিয়ে আগ্রহ বাড়ছে বিশ্বজুড়ে। সম্প্রতি অনুষ্ঠিত সিএইচআই ২০১৪ আয়োজনে এমন কিছু গ্যাজেট প্রদর্শিত হয়। সেই প্রদর্শনীর কিছু ছবি নিয়েই সাজানো হলো আজকের টেক ফটো ছবিতে লোকটিকে যে যন্ত্রে চোখ রাখতে দেখা যাচ্ছে, সেটি মূলত ভার্চুয়াল রিয়েলিটি প্রদর্শনীর একটি ডিভাইস। সেটাই দেখছেন আগ্রহী দর্শনার্থী। দেখে বুঝার উপায় নেই, এটি আসলে ঠিক কী যন্ত্র। এটি মূলত একটি রিস্টব্যান্ড, যার মাধ্যমে শারীরিক বিভিন্ন তথ্য মনিটর করার সুযোগ পাওয়া যাবে। সাধারণ চশমার মতো দেখতে হলেও এটি গুগল গ্লাসের মতোই একটি চশমা, যেটি ইন্টারনেটে সংযুক্ত হয়ে বৈচিত্র্যময় সেবা দিতে সক্ষম। স্মার্ট হাতঘড়ির বাজারে আরও একটি সংযোজন এই স্মার্ট হাতঘড়ি। এতে ফেসবুক, টুইটার, ইমেইল—সবই ব্যবহার করা যায়। এখনও প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে এটি।