মুরাদনগরে সওজর পাঁচটি সড়কের বেহাল দশা

আপডেট : ০৬ মে ২০১৪, ২১:৫৮
কুমিল্লার মুরাদনগরের সড়ক ও জনপথ বিভাগের অধীন উপজেলার গুরুত্বপূর্ণ কমপক্ষে ৫টি আঞ্চলিক সড়ক ও এসব সড়কে নির্মিত পুরাতন বেইলী ব্রীজগুলো সংস্কার না হওয়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মুরাদনগর উপজেলার ৫টি সড়কের অবস্থা একেবারেই বেহাল হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এসব সড়কগুলোর মধ্যে মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের ২৫ কিলোমিটার, কোম্পানীগঞ্জ-নবীনগর ১৭ কি.মি, মুরাদনগর-রামচন্দ্রপুর ১০ কি.মি, নবীপুর-শ্রীকাইল ১১ কি.মি এবং কোম্পানীগঞ্জ-মুরাদনগর-হোমনা সড়কের ১২ কিলোমিটার সড়ক অনেকটা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের মেটাংঘর এলাকার ৩টি, কবিতীর্থ দৌলতপুর, পীরকাশিমপুরসহ বিভিন্ন স্থানের বেইলী ব্রীজ দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন অসংখ্য যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক চলাচল করছে।