দিনাজপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আপডেট : ০৬ মে ২০১৪, ২১:৫৮
নন-মেজর রসায়ন পার্ট-২ পরীক্ষা বাতিল করে সিলেবাসের সাথে সঙ্গতিপূর্ণ প্রশ্নপত্র প্রণয়ন করে পুনরায় পরীক্ষা গ্রহণসহ ২ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করা হয়। গত সোমবার দিনাজপুর সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের (২০১০-১১ শিক্ষাবর্ষ)’র শিক্ষার্থীরা গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, গণিত ও পদার্থ বিজ্ঞান শিক্ষার্থীদের রসায়ন নন-মেজর পার্ট-২ পরীক্ষা বাতিলের দাবিতে কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা গত সোমবার বিক্ষোভ মিছিল নিয়ে দিনাজপুর প্রেসক্লাবে এসে মানববন্ধন করে। পরবর্তীতে তারা কলেজের অধ্যক্ষের নিকট জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবরে স্মারকলিপি প্রদান করে। শিক্ষার্থীরা তাদের স্মারকলিপিতে বলেছেন, সৃজনশীল পদ্ধতীর আনুষঙ্গিক আয়োজন নিশ্চিত না করায় এমনিতেই গত কয়েক বছর ধরে ফলাফল বিপর্যয় ঘটছে।