গত ৬ মে দৈনিক ইত্তেফাকে প্রকাশিত “ত্রিশালে পৌর কাউন্সিলরের সাংবাদিক সম্মেলন” শিরোনামে প্রকাশিত সংবাদে আবু ফয়সল খান এবং মেজর আবু কাওছার খানসহ পরিবারের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা, ভিত্তিহীন বলে দাবি করেছেন জাকির হোসেন খান। তিনি বলেন, গুলশান আরা গং-এর আক্রমণে মেজর আবু কাওছার খান আহত হয়ে বর্তমানে চিকিত্সাধীন আছেন। তাঁরা মেজর আবু কাওছার খানের পেশাগত ক্ষতি এবং পারিবারিক সুনামহানির উদ্দেশ্যেই সাংবাদিক সম্মেলন করেছেন।
