পৃথক দুর্ঘটনায় নিহত ছয়

আপডেট : ০৬ মে ২০১৪, ২১:৫৯
বরিশালে সড়ক দুর্ঘটনায় দুইজনসহ পৃথক ঘটনায় গত দুই দিনে ৬ জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। চট্টগ্রামে শিশুসহ নিহত দুই চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার সামনের সড়কে গত সোমবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত ও আরো দুইজন আহত হয়েছেন। নিহতরা হলেন- আওয়ান (৬) ও একজন রিকশাচালক। আহত আনিসুর রহমান ও আওয়াদকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশালে ভ্যানচালক নিহত নগরীর রূপাতলীতে গত সোমবার বাস চাপায় ফারুক গাজী (৩৫) নামে এক ভ্যানচালক মারা গেছেন। এ ঘটনায় এলাকাবাসী সড়ক অবরোধ করেন। পরে পুলিশ বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন। আড়াইহাজারে ব্যবসায়ীর মৃত্যু নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শ্রীনিবাসদী গ্রামে কড়ইগাছের ডালের নীচে চাপা পড়ে গত সোমবার বিকালে দেলোয়ার হোসেন (৩০) নামে এক পাওয়ারলুম ব্যবসায়ী মারা গেছেন। জানা যায়, সকাল ১১ টায় দা নিয়ে দেলোয়ার হোসেন বাড়ির একটি কড়ই গাছে উঠেন। কয়েকটি ডাল কাটার পর হঠাত্ একটি বড় ডাল নিয়ে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান। বটিয়াঘাটায় বিদ্যুত্স্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু উপজেলার আন্ধারিয়া গ্রামে গতকাল মঙ্গলবার সকালে বিদ্যুত্স্পৃৃষ্টে কালিঠাকুর শীল (৫৫) নামে ব্যক্তি মারা গেছেন। নারকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান। জিয়ানগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু জিয়ানগর উপজেলার টগড়া এলাকায় গত সোমবার সন্ধ্যায় পানিতে ডুবে আলম হাওলাদারের ছেলে আরমান (৪) নামে এক শিশু মারা গেছে।