শেরপুর ঝিনাইগাতী সিএনজি চালক শ্রমিক সংগঠনের দু’গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জের ধরে গতকাল মঙ্গলবার থেকে শেরপুর-ঝিনাইগাতী সড়কে সিএনজি চলাচল বন্ধ রয়েছে। উপজেলা শ্রমিক সংগঠনের মধ্যে দীর্ঘদিন ধরে এ দ্বন্দ্ব চলে আসছে। গত কয়েক বছর আগে স্থানীয় একটি প্রভাবশালী মহলের মদদে বৈধ কমিটিকে হটিয়ে দখল করে নেয় একটি গ্রুপ। তাদের নেতৃত্ব চলে আসছিল দীর্ঘ সময় ধরে। গত কয়েক দিনে আগে বৈধ কমিটির লোকজন স্টেশনটি দখল করে নেয়ার চেষ্টা করলে এ দ্বন্দ্বের সৃষ্টি হয়।
