নারায়ণগঞ্জের উন্নয়ন আমরা সবাই চাই ---------------- সেলিম ওসমান

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ০০:৫৮

সদর-বন্দর আসনের মহাজোটের প্রার্থী সেলিম ওসমান বলেছেন, উন্নয়ন এখনও শেষ হয় নাই। উন্নয়নের মাত্র ফাউন্ডেশন হয়েছে। প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ, আওয়ামী লীগের নারায়ণঞ্জ। এই নারায়ণগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মুসলিম সকলের নারায়ণগঞ্জ। আমরা সবাই নারায়ণগঞ্জকে ভালোবাসি। আমরা সবাই নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য কাজ করতে চাই। সেলিম ওসমান বলেন, ‘এবার নির্বাচন করার কোনো ইচ্ছাই ছিল না। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশ, আমার মায়ের নির্দেশ, পার্টির নির্দেশে আমাকে নির্বাচন করতেই হচ্ছে। আমার নমিনেশন চাইতে হবে না দেখে কারও কাছে ধরনা দেই নাই। আমি এমন কোনো মিটিং করি নাই, যে মঞ্চে আওয়ামী লীগ, বিএনপির, জাতীয় পার্টির লোক ছিল না। আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত শেখ হাসিনার জন্য কাজ করবো।’

গতকাল বুধবার বিকেলে শহরের চাষাঢ়ায় পৈতৃক নিবাস হিরা মহলের সামনে মতবিনিময় সভায় সেলিম ওসমান এসব কথা বলেন। তিনি বলেন, আগামীতে বৃদ্ধ বাবা মায়ের জন্য ‘শেখ হাসিনা বৃদ্ধাশ্রম’ গড়ে তুলবো। সভায় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, সংরক্ষিত নারী আসনের সংসদ  সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বাবলী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী প্রফেসর শিরিন বেগম, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি চন্দন শীল, রবিউল হোসেন, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশাদ আলী, বিকেএমইএর সাবেক সভাপতি মঞ্জুরুল হক, ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এম সোলায়মান, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: জুয়েল হোসেন, মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ইসরাত জাহান স্মৃতি প্রমুখ।