ন্যাশনাল ব্যাংক ভলিবল লিগে গতকাল বিজিবি ২৫/১১, ২৫/০৯, ২৫/১১ পয়েন্টে ৩-০ সেটে ইস্টএন্ড ক্লাবকে হারিয়েছে। ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের অন্য খেলায় ওয়ারী ক্লাব ২৫/১৬, ২৫/১৬, ২৫/১৬ পয়েন্টে ফায়ার সার্ভিসকে হারিয়েছে। শেষ খেলায় বিদ্যুত্ উন্নয়ন বোর্ড ২৫/১৪, ২৫/১০, ২৫/১৩ পয়েন্টে ৩-০ সেটে আজাদ এসসিকে হারায়।
