ঈদে ইয়ামিন ইলানের ৪ নাটক

আপডেট : ২৫ মে ২০১৯, ২০:৩৩

বিনোদন রিপোর্ট

 

ইয়ামিন ইলান ব্যস্ততম পরিচালক হিসেবে নাম লিখেছেন অনেক আগেই। তবে নিভৃতচারী হয়েই নিজের কাজটি করে যেতে চান তিনি। এবারের ঈদে দেশি-বিদেশি প্রযোজনা সংস্থার ৪টি নাটক নির্মাণ করেছেন। পাশাপাশি একাধিক মিউজিক ভিডিও তো রয়েছেই।

আসছে ঈদে হাসির নাটক দুদু মিয়া। এতে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, ফারহান, শারমিন আঁখি, হিমে হাফিজ, তিতান চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠুসহ অনেকে।

এছাড়া পুরোনো দিনের মিষ্টি প্রেমের নাটক ‘শেষ শরতের কাব্য’। এতে অভিনয় করেছেন প্রভা, ফুয়াদ, হাসান শহীদ, রাখি, আফিফ প্রমুখ। নাটকটির মূলগল্প লিখেছেন শাওন পান্থ। এর বাইরে ভারতভিত্তিক প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান সনিফ্লিক্সের জন্য দুটি নাটক নির্মাণ করেছেন করেছেন তিনি।

নিজের কাজ প্রসঙ্গে ইলান বলেন, ‘মিউজিক ভিডিও ইন্ডাস্ট্রিতে যেমন অবদান রেখেছি তেমনি নাটকেও খুব মানসম্পন্ন কিছু কাজ করে যেতে চাই।’