কাগজে ছাপা প্রশ্নপত্র ফাঁস হওয়ার সম্ভাবনা পুরোপুরি দূর করতে পারে ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত পরীক্ষা। সরকারের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্ন্যান্স (এলআইসিটি) প্রকল্পের উদ্যোগে ঢাকাস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কেন্দ্রে ভবিষ্যত্ আইটি লিডার (ফাস্ট ট্রাক ফিউচার লিডার) হতে ইচ্ছুক স্নাতক পর্যায়ের তরুণ-তরুণীদের অংশগ্রহণে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের অনলাইন পরীক্ষা পর্যবেক্ষণ শেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক একথা বলেন। এ সময় বেসিস সভাপতি শামীম আহসান ও এলআইসটি প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন। এলআইসিটি প্রকল্পে অনলাইনে নিবন্ধনকৃতদের সাড়ে ৬ হাজার প্রার্থী অনলাইনে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। দ্বিতীয় দিনের পরীক্ষায় ঢাকায় ৮৪০ জন এবং রাজশাহী ও চট্টগ্রামে বাকি প্রার্থীরা অংশগ্রহণ করেন।
