অনলাইন ক্রেতাদের জন্য দেশের সবচেয়ে বড় দেশীয় মার্কেটপ্লেস আজকেরডিল (AjkerDeal.com) এবারের ঈদে নিয়ে নানা ধরনের বিশেষ অফার নিয়ে এসেছে। বিভিন্ন ধরনের পোশাক-আশাক ও ফ্যাশন আইটেমের (শার্ট, প্যান্ট, সালোয়ার-কামিজ, শাড়ি, গহনা, কসমেটিক্স ইত্যাদি) উপর ৫০-৭০% বিশেষ ছাড় ছাড়াও থাকছে ‘ ১টা নিলে ১টা ফ্রি’ আয়োজন। যেকোনো প্রোডাক্ট বিকাশের মাধ্যমে কিনলে থাকছে ২০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ও এছাড়াও কার্ডের মাধ্যমে কিনলে ১০% ডিসকাউন্ট ও সবচেয়ে বড় সুবিধা হচ্ছে দেশের যেকোনো প্রান্ত থেকে অর্ডার করলে একই ডেলিভারি চার্জে (মাত্র ২৫ টাকা) সর্বোচ্চ পাঁচদিনের মধ্যে প্রোডাক্ট পৌঁছে দিচ্ছে আজকেরডিলও সারাদেশে পোস্ট অফিসের ১,০০০ এরও বেশি অফিসের মাধ্যমে এই সুবিধা দেওয়া হচ্ছে ও এছাড়াও থাকছে প্রোডাক্ট পছন্দ না হলে ফ্রি রিটার্ন। বর্তমানে ১০,০০০ এর বেশি দেশীয় উদ্যোক্তা তাদের প্রোডাক্ট বিক্রি করছে আজকেরডিল প্ল্যাটফর্মের মাধ্যমে। পাঁচ লক্ষেরও বেশি প্রোডাক্ট লিস্ট করা আছে এই অনলাইন শপিং প্ল্যাটফর্মে।
