আইন পেশায় আসতে চাইলে

আপডেট : ০৭ মে ২০১৪, ২১:৪১
বিশ্বব্যাপী পেশা হিসেবে আইন পেশা স্বীকৃত একটি বিষয়। এই বিষয়ে পাঠদান করে আসছে সোনারগাঁও ইউনিভার্সিটি। এখানে আইন অনুষদে বর্তমানে যে কোর্সগুলোতে ভর্তি করা হচ্ছে সেগুলো হলো—চার বছর মেয়াদি এলএলবি (সম্মান), দুই বছর মেয়াদি এলএলবি (পাস) প্রোগ্রাম, এক বছর মেয়াদি এলএলএম (মাস্টার্স) প্রোগ্রাম এবং দুই বছর মেয়াদি এলএলএম (মাস্টার্স) প্রোগ্রাম। শিক্ষাবিদ ও আইনজ্ঞ কর্তৃক এই অনুষদের একাডেমিক সিলেবাসগুলো প্রণীত এবং সব কার্যক্রম বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক অনুমোদিত। ঢাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ শীর্ষস্থানীয় সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখানে ক্লাস নিয়ে থাকেন। আইন বিষয়ে শিক্ষার্থীদের সম্যক ধারণা দেওয়ার লক্ষ্যে এখানে আইনের অধ্যাপক, বিচারপতি, বিচারক, আদালতে কর্মরত আইনজীবী, ব্যারিস্টার প্রমুখের সমন্বয়ে শিক্ষক শ্রেণী রয়েছে। এখানে নিয়মিত বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপের আয়োজন করা হয়। এসব সেমিনার, ওয়ার্কশপে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা আইনের বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক দিক সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে পারে। ভবিষ্যতের একজন সফল আইনজীবী হিসেবে শিক্ষার্থীরা যাতে আইনের যেকোনো ঝুঁকি মোকাবেলা করতে পারে সেজন্য এখানে ‘বার প্রাকটিশনারস ট্রেনিং প্রোগ্রাম (BPTC)’ নামে একটি কোর্স রয়েছে। এ কোর্সে শিক্ষার্থীদের আদালতের কার্যধারা, বিভিন্ন ধরনের ড্রাফটিং, অ্যাডভোকেসি ইত্যাদি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। সম্প্রতি এ কোর্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। ফলে গ্র্যাজুয়েটরা যখন এই বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি গ্রহণ করে, তখন পুঁথিগত জ্ঞানের পাশাপাশি আদালতে প্র্যাকটিশনার আইনজীবী হিসেবে কাজ শুরু করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ৯১২৩৫৭০, ০১৭৬৭৭৭৭২২২ নম্বরে ফোন করে এখানকার পড়ালেখা সম্পর্কে আরও তথ্য জেনে নেওয়া যাবে। সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে রয়েছে আইন বিষয়ের অনেক মূল্যবান গ্রন্থ ও রেফারেন্স বইয়ে সমৃদ্ধ লাইব্রেরি। লাইব্রেরিতে আরও রয়েছে ডিএলআর, বিএলবি, বিএলসি, এমএলআর, বিএলটি, এডিসিসহ বাংলাদেশের সব ‘ল’ জার্নালের আপ-টু-ডেট কপি। অন্যন্য প্রোগ্রাম :এ ছাড়া এ বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম হিসেবে বিএসসি ইন ন্যাভাল আর্কিটেকচার ও মেরিন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, বিবিএ, প্রোগ্রামসহ গ্র্যাজুয়েট প্রোগ্রামের এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ প্রভৃতি পড়ানো হয়। যোগাযোগ :৭১, কাওরান বাজার তেজগাঁও, ঢাকা।