বর্তমানে হোটেল ও পর্যটন শিল্প বিশ্ব অর্থনীতিতে দ্রুত সম্প্রসারণশীল শিল্পে পরিণত হয়েছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও এটি গুরুত্বপূর্ণ স্থান দখল করছে। বিশ্বখ্যাত চেইন হোটেল, রেস্টুরেন্টসহ ছোট-বড় বিভিন্ন ধরনের হোটেল, রেস্টুরেন্ট ও ট্যুর ট্র্যাভেল কোম্পানি প্রতিষ্ঠিত হচ্ছে এখন দেশেই। ফলে এই শিল্পের জন্য দক্ষ জনবলের চাহিদাও দিন দিন বেড়েই চলেছে। যুক্তরাজ্যের অন্যতম অ্যাওয়ার্ডিং বডি কনফেডারেশন অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি (সিটিএইচ) ১৯৮২ সাল থেকে হোটেল ও ট্যুরিজম ম্যানেজমেন্ট বিষয়ে ডিপ্লোমা থেকে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা পর্যন্ত শিক্ষার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে গোল্ড স্ট্যান্ডার্ড কোয়ালিফিকেশন সিলেবাস পরীক্ষাও সার্টিফিকেট প্রদান করে আসছে।
বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিএসডিআই) ২০০৪ সাল থেকে হোটেল ও ট্যুরিজম ম্যানেজমেন্ট বিষয়ে বিভিন্ন কোর্স পরিচালনা করে আসছে। ২০১২ সাল থেকে সিটিএইচ অনুমদিত প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে।
১ বছর মেয়াদি ডিপ্লোমায় ২টি সেমিস্টারের মাধ্যমে মোট ৭টি কোর্স সম্পন্ন করতে হয়। কোর্স শেষে ইন্টার্নশিপের মাধ্যমে চাকরির সুযোগ পেয়ে থাকে এসব শিক্ষার্থীরা। এ ছাড়াও চাকরির পাশাপাশি স্বল্পতম সময়ে অ্যাডভান্সড ডিপ্লোমা অথবা বিদেশে উচ্চশিক্ষার পাশাপাশি দেশেই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। ৯১০৩৯০১, ০১৭১৩৪৯৩২৪৩ নম্বরে ফোন দিয়ে এই বিষয়ে পড়ালেখা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাবে।
বিএসডিআই ড্যাফোডিল ফাউন্ডেশনের অধীনে ১ বছর মেয়াদি ইন্টারন্যাশনাল ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্টসহ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ৬ মাস মেয়াদি ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন ও ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস কোর্স এবং ৪ মাস মেয়াদি হসপিটালিটি ইন ক্যাটারিং অ্যান্ড কুকিং কোর্স পরিচালনা করছে। বর্তমানে মে ২০১৪ সেশনে ভর্তি চলছে। আবেদনের শেষ তারিখ ২২ মে।
যোগাযোগ :বাড়ি-২/বি, রোড-১২, মিরপুর রোড, ঢাকা।
