বড়মাছুয়া স্টিমার ঘাটের পন্টুন সেতু বিলীন

আপডেট : ০৭ মে ২০১৪, ২১:৫৪
পিরোজপুরের মঠবাড়িয়ার বড়মাছুয়া স্টিমার ঘাটের পন্টুন সেতুটি গত শনিবার মঠবাড়িয়ার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও নদীর প্রবল স্রোতে বলেশ্বরে বিলীন হয়ে গেছে। ফলে ঢাকা, খুলনা, মংলা, মোড়লগঞ্জ, চাঁদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে স্টিমারে যাতায়াতে শত শত যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। পন্টুন সেতুটি নদীতে বিলীন হয়ে যাওয়ায় বি,আই,ডব্লিউ,টি,সি কর্তৃপক্ষ জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে করে মালামাল ও যাত্রীদের স্টিমারে আনা-নেয়া করেন। মাছুয়া ঘাটের সিনিয়র টার্মিনাল সুপারভাইজার মোঃ ফজলুল হক জানান, কালবৈশাখী ঝড়ে পন্টুনের সেতুটি ভেঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে যাত্রীদের স্টিমারে উঠা-নামায় দুর্ভোগ পোহাতে হচ্ছে।