কুষ্টিয়া মিরপুর উপজেলার সফল ও সেরা মত্স্য চাষি সুজন মন্ডল (৩৫) এর পুকুরে বিষ প্রয়োগ করে কয়েক লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। সুজন উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ছাতিয়ান গ্রামের হাসান আলী মন্ডলের ছেলে।
সে জানায়, তার লিজকৃত ৬৫ বিঘা আয়তনের পুকুরে কমপক্ষে ৮০ লক্ষাধিক টাকার মাছ রয়েছে। যার মধ্যে গত ৪/৫ দিনে কমপক্ষে ৪০ থেকে ৫০ মণ মাছ মারা গেছে। প্রতিদিন সকালে মরে ওঠা মাছ কুড়াতে আশপাশের কয়েকটি গ্রামের শত শত মানুষ পুকুরে ভিড় করে।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান, উপজেলা মত্স্য কর্মকর্তা রোকনুজ্জামানকে ঘটনাটি অবগত করা হয়েছে। লীজ নেয়া পুকুরটির অন্যতম অংশীদার সাবেক মিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুর ও উপজেলা মত্স্য অফিসার পুকুর পরিদর্শন করেছেন।
