বিস্ফোরক, মাদক, লুট, ছিনতাই, দখল, চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামিদের হামলায় বেগমগঞ্জ উপজেলার ৮নং বেগমগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন গুরুতর আহত হয়। বর্তমানে তার বাম হাতের কব্জিতে পচন ধরায় সে মৃত্যুর প্রহর গুনছে। এদিকে এই ঘটনায় রবিবার বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হলেও বর্তমানে আসামিরা ধরাছোঁয়ার বাহিরে।
আসামিরা প্রকাশ্যে ঘোরা ফেরা করছে এবং মামলার বাদি ও এ ঘটনায় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করায় বাদি এবং স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছে। এতে বাদি এবং সাংবাদিক পরিবার পরিজন আতঙ্কে দিন কাটাচ্ছে।
