রাজৈর হাসপাতালের ল্যাব এক বছর বন্ধ

আপডেট : ০৭ মে ২০১৪, ২১:৫৬
শুধুমাত্র একজন টেকনিশিয়ানের অভাবে রাজৈর হাসপাতালের ল্যাবটি দীর্ঘ এক বছর যাবত্ বন্ধ রয়েছে। ফলে চিকিত্সা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলিপ কুমার দাস জানান, একজন টেকনিশিয়ানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বারংবার চিঠি পাঠানো হয়েছে এবং উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায়ও উপস্থাপন করা হয়েছে। মাদারীপুর সিভিল সার্জন ডাঃ নুরুজ্জামান আহম্মেদ হতাশার সুরে জানান, আমিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।