উপজেলার আড়াইবাড়িয়া গ্রামের মো: মামুন মিয়ার (২৭) গত ৫ মে সৌদি আরবের দাম্মাম শহরে রহস্যজনক মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানায়, আট বছর পূর্বে মামুন মিয়া শ্রমিক ভিসায় সৌদি আরবে কাজ করতে যায়। গত পাঁচ মাস পূর্বে মামুন ছুটিতে এসে বিয়ে করে আবার সে পাড়ি জমায় সৌদি আরবে। সৌদি প্রবাসী অন্যান্য শ্রমিকরা ফোন করে জানায়, মামুন গত সোমবার ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। তবে অন্যান্য সূত্র জানায়, তিনি হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
