চট্টগ্রামে রান্না করতে গিয়ে স্বামী-স্ত্রী অগ্নিদগ্ধ

আপডেট : ০৭ মে ২০১৪, ২২:৫৮
নগরীতে রান্না করতে গিয়ে স্বামী-স্ত্রী অগ্নিদগ্ধ হয়েছেন। গতকাল বুধবার নগরীর বাকলিয়া থানার মাস্টারপুল এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ স্বামী-স্ত্রীর নাম নাজিম উদ্দিন ও আকলিমা আক্তার। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, সকালে রান্না করতে গিয়ে স্ত্রীর পরনের কাপড়ে আগুন ধরে যায়। স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীও অগ্নিদগ্ধ হন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে।