শিক্ষাপ্রতিষ্ঠানে নারী নিরাপত্তা

আপডেট : ২৫ মে ২০১৯, ২১:২৭

বিভিন্ন উন্নয়নমূলক কাজে নারীদের অবদান চোখে পড়ার মতো। সার্বিক বিবেচনায় শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে, কিন্তু নারীর প্রতি সামজিক দৃষ্টিভঙ্গির কি পরিবর্তন হয়েছে? শিশু থেকে শুরু করে বৃদ্ধা কেউ নির্যাতন থেকে মুক্তি পাচ্ছে না। বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপত্তাব্যবস্থায় আমরা এখনো পিছিয়ে। কেননা এই শিক্ষার্থীরা কতিপয় বখাটের হাতে জিম্মি হয়ে আছে। অনেক শিক্ষার্থী সামাজিক সম্মানের ভয়ে বিদ্যালয়ে যাতায়াত বন্ধ করে দেয়। এভাবে বহু শিক্ষার্থীর শিক্ষাজীবনের অবসান ঘটেছে। শিক্ষাক্ষেত্রে আধুনিকায়ন, শিক্ষার্থীর উদ্দীপনা জাগাতে কাজ করলেও প্রতিকূল সমাজব্যবস্থা তাদের পূর্ণ বিকাশে বিঘ্ন ঘটাচ্ছে। সুতরাং বর্তমান শিক্ষাব্যবস্থায় যাতে নারী নিরাপত্তা  আরো অধিক গুরুত্ব পায়,  সে বিষয়ে প্রশাসনের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।  

হাফিজ আমান, মেদাকুল বি এম এস ইনস্টিটিউশন, গৌরনদী, বরিশাল