লজ্জাজনক!

আপডেট : ২৫ মে ২০১৯, ২১:২৭

আবার প্রশ্নপত্র ফাঁস! এর দায় কার? এত নিরাপত্তা এত নজরদারি তবু একটা চক্র প্রশ্নপত্র ফাঁস করেছে। এবং ২৫ হাজার টাকার বিনিময়ে স্মার্টফোনে প্রশ্নপত্র দিয়ে দেয়। এটি ঘটেছে গত ২৪ মে লক্ষ্মীপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক ব্যক্তিকে আটক করছে পুলিশ। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝেমধ্যে চোখ ধাঁধানো কিছু বিজ্ঞাপন চোখে পড়ে। যেমন পরীক্ষার আগেই প্রশ্ন দেওয়া হয় যোগাযোগ করুন, অল্প মূল্যে প্রশ্ন নিন চাকরি কনফার্ম—এরকম আরো অনেক বিজ্ঞাপন। এবং অনেকে হয়তো এইসব প্রতারণার ফাঁদে পা দেয়। নিজেকে প্রতিযোগিতার জন্য তৈরি করে না। প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আজো আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে। চুনোপুঁটি ধরলে হবে না রাঘব বোয়ালদের ধরতে হবে। এবং আইন অনুয়ায়ী বিচার নিশ্চিত করতে হবে—তাহলে যদি প্রশ্নপত্র ফাঁসের এই কলঙ্ক থেকে মুক্তি পায় পুরো জাতি।

শাহাবুদ্দীন

সহকারী শিক্ষক, ইসলামপুর সরকারি

প্রাথমিক বিদ্যালয়, যশোর