তথ্য বিচিত্রা

সড়ক দুর্ঘটনা

আপডেট : ০৮ মে ২০১৪, ১৮:২৬
 অ্যাসোসিয়েশন ফর সেফ ইন্টারন্যাশনাল রোড ট্রাভেলের তথ্য অনুযায়ী প্রতি বছর বিশ্বের প্রায় ১.৩ মিলিয়ন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান এবং গড়ে প্রতিদিন মারা যান প্রায় ৩,২৮৭ জন।  প্রতি বছর সড়ক দুর্ঘটনায় আহত হওয়া বা পঙ্গুত্ব বরণ করা মানুষের সংখ্যা ২০ থেকে ৫০ মিলিয়ন।  সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেন ১৫ থেকে ৪৪ বছর বয়সী মানুষেরা।  প্রতি বছর সারা বিশ্বে যত মানুষ মৃত্যুবরণ করেন তাদের মধ্যে শতকরা ২.২ শতাংশই মারা যান সড়ক দুর্ঘটনায় এবং মৃত্যুর কারণের দিক থেকে এটি নবম বৃহত্তম কারণ।  বিশ্বের সড়ক দুর্ঘটনার শতকরা নব্বই ভাগেরও বেশি ঘটে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে। যদিও এসব দেশগুলোতে বিশ্বের মোট যানবাহনেরও অর্ধেকেরও কম রয়েছে।  সড়ক দুর্ঘটনায় প্রতি বছর গড়ে ক্ষতি হয় ৫১৮ বিলিয়ন ডলারেরও বেশি যা এককভাবে বিশ্বের বিভিন্ন দেশগুলোর জিডিপির এক থেকে দুই ভাগের সমান।  সঠিক উদ্যোগ গ্রহণ না করা হলে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা বিশ্বের পঞ্চম বৃহত্তম মৃত্যুর কারণে পরিণত হবে।