ইন্টারনেট সুবিধার সিম্ফনি হ্যান্ডসেট আনল গ্রামীণফোন

আপডেট : ০৮ মে ২০১৪, ২০:৪০
ইন্টারনেট ব্যবহারের উপযোগী স্বল্পমূল্যের সিম্ফনি ডি৫১ হ্যান্ডসেট নিয়ে এল গ্রামীণফোন। এই ফোনে রয়েছে গ্রামীণফোনের ফ্রি ডাটা প্যাকেজ, যার দাম রাখা হয়েছে ১,৪৯০ টাকা। জিপি হাউজে গ্রামীণফোন ও এডসিন গ্রুপ (সিম্ফনি মোবাইল)-এর কর্মকর্তাদের উপস্থিতিতে হ্যান্ডসেটটি উম্মোচন করা হয়। গ্রামীণফোনের হেড অফ স্ট্র্যাটেজি এরলেন্ড প্রেস্টগার্ড, হেড অফ প্রোডাক্ট হাসিবুল হক এবং এডিসন গ্রুপের পরিচালক রেজওয়ানুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিম্ফনি ডি৫১আই একটি জাভা সমর্থিত ইডিজিই ইন্টারনেট ব্যবহারে সক্ষম হ্যান্ডসেট, যাতে আছে ২.৪ ইঞ্চি পর্দা, ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং অন্যান্য সাধারণ মাল্টিমিডিয়া সুবিধা। গ্রাহকরা এই হ্যান্ডসেটের সাথে বিনামূল্যে ১৫ দিন মেয়াদে ১৫০ মেগাবাইট ডাটা পাবেন। পরবর্তীকালে আরও চার বার তারা ১৫০ মেগাবাইট ডাটা কিনতে পারবেন প্রতিবার ১৫ টাকায় (+ভ্যাট)।