আজ থেকে গাজীপুরে দুই দিনের তথ্যপ্রযুক্তি সচেতনতা কর্মশালা

আপডেট : ০৮ মে ২০১৪, ২০:৪০
আজ থেকে গাজীপুরের কালিগঞ্জে সেইন্ট নিকোলাস মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হচ্ছে দুই দিনের তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ বিষয়ের ওপর সচেতনতা কর্মশালা। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের আর্থিক সহযোগিতায় শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য তথ্যপ্রযুক্তি ও যোগাযোগের ওপর সচেতনতা ও হাতে-কলমে শিক্ষাদান নিয়ে এই কর্মশালায় গাজীপুরের বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৬০০ শিক্ষার্থী এবং ২০০ শিক্ষক অংশগ্রহণ করবেন। সচেতনতা কর্মশালার উদ্বোধন করবেন সাবেক সংসদ সদস্য আখতার উজ-জামান, অ্যাডমিনিস্ট্রেটর, ডিস্ট্রিক্ট কাউন্সিল, গাজীপুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেভারেন্ড ফাদার অ্যালবিন গোমেজ, প্যারিস প্রিস্ট। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইএসপিএবি সভাপতি আখতারুজ্জামান মঞ্জু। তথ্যপ্রযুক্তি খাতের সাথে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করবেন। প্রোগ্রামের প্রধান উদ্দেশ্য থাকবে শিক্ষার্থীদের কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে মৌলিক জ্ঞান প্রদান করা। সমাজের উন্নতির জন্য ইন্টারনেটের ব্যবহার সুনিশ্চিত করাই হবে এর অন্যতম লক্ষ্য।