এস ডুয়োস ২ অথবা গ্যালাক্সি গ্র্যান্ড ২ স্মার্টফোনে ‘টুইন উইন অফার’ ঘোষণা করেছে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ। অফারে গ্রাহকরা স্যামসাং গ্যালাক্সি এস ডুয়োস ২ অথবা গ্যালাক্সি গ্র্যান্ড ২ কিনলে নিশ্চিত ক্যাশ ব্যাকসহ বিভিন্ন উপহার জিতে নিতে পারবেন। এর মধ্যে সর্বোচ্চ উপহারে রয়েছে একটি এস ডুয়োস ২-এর সাথে একটি এস ডুয়োস ২ এবং একটি গ্যালাক্সি গ্র্যান্ড ২-এর সাথে আরেকটি গ্র্যান্ড ২। অন্যান্য উপহারের মধ্যে আছে স্যামসাং এসটি ১৫০এফ ডিজিটাল ক্যামেরা এবং ৫০০ থেকে ১,০০০ টাকার নিশ্চিত ক্যাশব্যাক। গ্যালাক্সি এস ডুয়োস ২ ও গ্র্যান্ড ২-এর মূল্য যথাক্রমে ১৩,৯০০ টাকা ও ২৮,৫০০ টাকা। অফার চলবে মে মাসজুড়ে।
