ঝড়োবাতাসের কারণে বুধবার রাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে প্রায় দুই ঘণ্টা ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে কয়েক’শ গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে।
বিআইডব্লি¬উটিসি সূত্রে জানা গেছে, বুধবার রাত পৌনে ২টা থেকে প্রচণ্ড ঝড়ো বাতাস শুরু হলে নদীতে উত্তাল ঢেউয়ের সৃষ্টি হয়। এসময় কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে রাত ২টা থেকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়। প্রায় দুই ঘণ্টা পর বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় নৌযান চলাচল শুরু হয়। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট প্রান্তে কয়েক’শ যানবাহন আটকা পড়ে। এরমধ্যে পিঁয়াজ, কলা, সবজি নানা কাঁচা পণ্যের গাড়িসহ অনেক জরুরি পণ্যবাহী গাড়ি আটকা পড়ে।
বিআইডব্লি¬উটিসি দৌলতদিয়া অফিসের এজিএম মো. জিল্লুর রহমান বলেন, ঝড়ের কারণে প্রায় দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া প্রান্তে দুই শতাধিক ও দৌলতদিয়া প্রান্তে প্রায় দুইশ’ যানবাহন আটকা রয়েছে।
