সৈয়দপুরে বোরোর বাম্পার ফলনের সম্ভাবনা

আপডেট : ০৮ মে ২০১৪, ২১:২৩
বিদ্যুত্ ডিজেল সংকট কাটিয়ে বোরো আবাদ পরিস্থিতি স্বাভাবিক। এলাকার দিগন্ত বিস্তৃত মাঠ এখন সবুজের সমারোহ। ইতোমধ্যে কৃষকের সোনালী স্বপ্নের প্রতীক ধানের শীষ পাকতে শুরু করেছে। কৃষি বিভাগ আশা করছে এবারও বোরোর বাম্পার ফলন হবে। কৃষি বিভাগ জানিয়েছে, মাস খানেকের মধ্যে যদি প্রাকৃতিক দুর্যোগ ও সেচ সমস্যা দেখা না দেয় তাহলে বোরোর উত্পাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হবে না।