ঝিনাইদহে মাদকসেবীর সংখ্যা বাড়ছে

আপডেট : ০৮ মে ২০১৪, ২১:২৫
ম হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা ঝিনাইদহ শহর থেকে শুরু করে জেলার গ্রাম্য হাটবাজারগুলোতে এখন মাদকের ছড়াছড়ি। হাত বাড়ালেই পাওয়া যায় মদ গাঁজা ফেনসিডিলের মত মাদক। ঝিনাইদহ শহরের কিছু কিছু পাড়া এবং উপজেলা সদরের বাজারগুলোর মধ্যে ডাকবাংলা, বৈডাঙ্গা, হলিধানি, নগর বাথান, বাজার গোপালপুর, হরিণাকুন্ডু উপজেলার রিশখালী, দখলপুর, ভাতুড়িয়া, কাতলামারি এসব বাজারগুলোতে বিক্রি হয়ে থাকে গাঁজা, ফেনসিডিল, বাংলা মদ, হিরোইন, ইয়াবাসহ নামি-দামি সব যৌন উত্তেজনামূলক ট্যাবলেট। দিন দিন মাদকসেবীর সংখ্যা বাড়ছে, নেশার টাকা জোগাড় করতে গিয়ে চুরি ডাকাতি ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে মাদকসেবীরা। একজন কলেজ শিক্ষক জানালেন, মাদক ও জুয়া থেকে জন্ম নেয় সন্ত্রাস, সমাজকে ঢেলে সাজাতে আমাদের সন্তানদের বিপদমুক্ত করতে এখনি আমাদের এগিয়ে আসতে হবে।