দিনাজপুরে বিদ্যুত্স্পৃষ্টে দুইজন নিহত

আপডেট : ০৮ মে ২০১৪, ২১:২৫
দিনাজপুরে গতকাল বৃহস্পতিবার বিদ্যুত্স্পৃষ্টে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন, ইসমত জাহান হাসি (৫৫) ও শহিদা বেগম (৩৫)। আহত ইব্রাহিম দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। দুপুরে শামসুর রহমানের ছেলে ইব্রাহিম খলিলুর রহমান বাড়ির আঙ্গিনায় বিদ্যুতের তারের ওপর কাপড় শুকাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে এসে মা ইসমত জাহান বিদ্যুত্স্পৃষ্ট হয়। তাদের চিত্কারে গৃহকর্মী শহিদা এগিয়ে এলে সেও বিদ্যুত্স্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই ইসমত জাহান হাসি ও সহিদা বেগম মারা যান।