কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে সড়ক দুঘটনায় মো. মজিবুর রহমান (৩৫) নামে এক ট্রাক চালক নিহত ও দুইজন আহত হয়েছেন। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গোরাই হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।