বটিয়াঘাটায় সংঘর্ষে আহত ৮

আপডেট : ০৮ মে ২০১৪, ২১:২৭
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সকাল নয়টায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে বিরাট গ্রামের সাজু গোলদার এবং প্রতিপক্ষের জুলফিকার আদালতে যাবার পথে বটিয়াঘাটা বাজারে ফের সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় দেশি অস্ত্রের আঘাতে একই গ্রামের সাজু গোলদার (৫৫), শাহীন(৪৩) ও হাসান (৩৫), অপর পক্ষে জুলফিকার (৪২), আবুল (৩৩), রেহেনা (২৮), নার্গিস (৩০), রিপন (২২) রক্তাক্ত জখম হয়। তাদের গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।